Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নবান্ন অভিযান: আঁটোসাঁটো নিরাপত্তা, কন্টেনার নামিয়ে তৈরি প্রতিরোধের দেওয়াল

সাঁতরাগাছিতে ৭ ফুটের বেশি উচ্চতায় রাখা হয়েছে গার্ডওয়াল। যা খতিয়ে দেখেছেন ডিজি রাজীব কুমার। অন্যদিকে নবান্নে মোতায়েন করা হয়েছে বিশাল সংখ্যক মহিলা পুলিশও।

নবান্ন অভিযান: আঁটোসাঁটো নিরাপত্তা, কন্টেনার নামিয়ে তৈরি প্রতিরোধের দেওয়াল

আঁটোসাঁটো নিরাপত্তা

শেষ আপডেট: 27 August 2024 12:59

দ্য ওয়াল ব্যুরো: ‘ছাত্র সমাজের’ নবান্ন অভিযান রুখতে তৎপর প্রশাসন। কড়া নজর রাখছে পুলিশ। বহুস্তরীয় ব্যারিকেডে মুড়ে রাখা হয়েছে নবান্ন চত্বর। ইতিমধ্যেই নামানো হয়েছে কন্টেনার। যাকে সরিয়ে মিছিল এগিয়ে নিয়ে যাওয়া কার্যত অসম্ভব। হাওড়া ব্রিজের দু’দিকেই রাখা হয়েছে গার্ডরেল। ব্রিজের ওপরে উঠতেই রাখা হয়েছে কাঠের গুঁড়ি এবং অ্যালুমিনিয়ামের ব্যারিকেড। সাঁতরাগাছিতে ৭ ফুটের বেশি উচ্চতায় রাখা হয়েছে গার্ডওয়াল। যা খতিয়ে দেখেছেন ডিজি রাজীব কুমার। অন্যদিকে নবান্নে মোতায়েন করা হয়েছে বিশাল সংখ্যক মহিলা পুলিশও।

সকালে হাওড়া টহল দিয়েছেন সিপি। সাঁতরাগাছিতে কেবল সরকারি গাড়ি চলাচলে ছাড় দেওয়া হয়েছে। ড্রোন উড়িয়ে ওপর থেকে নজর রাখা হচ্ছে। রাখা হয়েছে জল কামান।ছাত্র সমাজের এই নবান্ন অভিযানকে ‘ষড়যন্ত্র’ হিসেবে দেখছে পুলিশ। সারা দিনের বৃষ্টিতে কতটা সফল হয় নবান্ন অভিযান, পুলিশি প্রতিরোধই বা কেমন হয়, এখন সেটাই দেখার।  


```