Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'ছাত্র' সমাজের নবান্ন অভিযানে 'বৃদ্ধ', পুলিশকে চুড়ি পরার নিদানও দিলেন

ধোঁয়া ও জলের তোড়ে কিছুটা ছত্রভঙ্গ হলেও পরক্ষণেই ফের এককাট্টা হয়ে ব্যারিকেড ভাঙতে উদ্দত হয় জনতা।

'ছাত্র' সমাজের নবান্ন অভিযানে 'বৃদ্ধ', পুলিশকে চুড়ি পরার নিদানও দিলেন

ছাত্র সমাজের অভিযানে 'বৃদ্ধ'

শেষ আপডেট: 27 August 2024 16:42

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছিল 'পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ'। অভিযানে দেখা গেল এক 'বৃদ্ধ'কেও। পরনে গেরুয়া বসন। হাতে জাতীয় পতাকা। জল কামান, কাঁদানে গ্যসের ঝাঁঝের মধ্যেই তাঁর গলায় ঝাঁঝ দেখা গেল। পুলিশকে নিদান দিলেন 'চুড়ি পরে বসার'। 

অভিযান ঘিরে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় হাওড়া ব্রিজের উপরেও। এখানেও আন্দোলনকারীদের সামাল দিতে জল কামান ও কাঁদানে গ্যাসের শেল ফাটাতে শুরু করে পুলিশ। ধোঁয়া ও জলের তোড়ে কিছুটা ছত্রভঙ্গ হলেও পরক্ষণেই ফের এককাট্টা হয়ে ব্যারিকেড ভাঙতে উদ্দত হয় জনতা। জনতার ছোড়া ইটে মাথা ফাটে চণ্ডীতলার আইসির। মাথায় গুরুতর চোট পান ব়্যাফের এক জওয়ানও। বেলা যত গড়াতে থাকে ততই বেড়েছে আন্দোলনের ঝাঁঝ। 

এই আবহে বুধবার ১২ ঘণ্টার বাংলা বনধ ডাকল বিজেপি। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানান, মঙ্গলবারের গণতান্ত্রিক আন্দোলনে পুলিশি অত্যাচারের প্রতিবাদে এই বনধের ডাক দেওয়া হল। বন্ধের বিরোধিতা করেছে তৃণমূল। 


```