Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কলকাতায় বৃদ্ধ দম্পতির রহস্যমৃত্যু, স্ত্রীকে খুন করে চারতলা থেকে ঝাঁপ বৃদ্ধের!

পুলিশের অনুমান, স্ত্রীকে খুন করে চারতলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন বৃদ্ধ। পুলিশ তদন্ত শুরু করেছে।

কলকাতায় বৃদ্ধ দম্পতির রহস্যমৃত্যু, স্ত্রীকে খুন করে চারতলা থেকে ঝাঁপ বৃদ্ধের!

প্রতীকী ছবি

শেষ আপডেট: 21 November 2023 11:53

দ্য ওয়াল ব্যুরো: আবাসনের নীচে দুমড়েমুচড়ে পড়ে বৃদ্ধের দেহ। ঘরে তাঁর স্ত্রীর নিথর দেহ পড়ে। শরীরে একাধিক আঘাতের চিহ্ন। আনন্দপুর নোনাডাঙার বাল্মিকী আবাসনে বৃদ্ধ দম্পতির দেহ উদ্ধার ঘিরে রহস্য ঘনিয়েছে। সোমবার রাতে এই ঘটনা ঘটেছে।

পুলিশের অনুমান, স্ত্রীকে খুন করে চারতলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন বৃদ্ধ। পুলিশ তদন্ত শুরু করেছে।

জানা গেছে, সোমবার রাতে আবাসনের চার তলা থেকে ঝাঁপ দেন ৭৭ বছর বয়সি বৃদ্ধ অমূল্য সমাদ্দার। আওয়াজ শুনে ছুটে যান স্থানীয়েরা। এরপর বৃদ্ধের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় স্ত্রী গীতা সমাদ্দারের দেহ (‌৬০)‌। স্থানীয়রাই পুলিশে খবর দেন। ঘটনাস্থলে আসে পুলিশ। মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়।

বৃদ্ধের স্ত্রী গীতার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। জানা গেছে, একাধিক শারীরিক সমস্যা ছিল তাঁর। গত ১০ বছর ধরে তিনি শয্যাশায়ী। পক্ষাঘাতে পঙ্গু হয়ে গিয়েছিলেন বৃদ্ধা। আজ মঙ্গলবার তাঁর হাসপাতালে ভর্তি হওয়ার কথা ছিল। তদন্তকারীদের অনুমান, চিকিৎসার খরচ এবং অসুস্থতার কারণেই স্ত্রীকে খুন করে ওই বৃদ্ধ আত্মঘাতী হয়েছেন। ওই বৃদ্ধা-বৃদ্ধা ছাড়া ফ্ল্যাটে আর কেউ থাকতেন না। শুধু কি অসুস্থতা নাকি এই ঘটনার নেপথ্যে অন্য কারণ আছে তা খতিয়ে দেখছে পুলিশ।


```