Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

১০ হাজার টাকার জন্য খুনের বরাত! কসবা কাণ্ডে আর কী জানতে পারল পুলিশ

তাও আবার খুনের কাজ হয়ে যাওয়ার পর টাকা দেবে বলেছিল মহম্মদ ইকবাল!

১০ হাজার টাকার জন্য খুনের বরাত! কসবা কাণ্ডে আর কী জানতে পারল পুলিশ

কাউন্সিলর সুশান্ত ঘোষ ও ধৃত যুবরাজ সিং।

শেষ আপডেট: 16 November 2024 11:58

দ্য ওয়াল ব্যুরো: স্রেফ ১০ হাজার টাকা! খুনের বরাত বাবদ এটাই নাকি কন্ট্রাক্ট হয়েছিল! তাও আবার খুনের কাজ হয়ে যাওয়ার পর টাকা দেবে বলেছিল মহম্মদ ইকবাল!

কসবায় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে গুলি করে হত্যার চেষ্টার ঘটনায় ধৃত তরুণকে জেরা করে এই তথ্য জানতে পেরেছে কলকাতা পুলিশ। 

পুলিশ জানিয়েছে, ধৃত যুবকের নাম যুবরাজ সিং। তার বাড়ি বিহারের বৈশালিতে। ধরা পড়ার পর সে নিজেকে নাবালক হিসেবেও দাবি করেছিল। তবে ধৃতর আধার কার্ড খতিয়ে দেখে পুলিশ জানিয়েছে, ২০০৬ সালে জন্ম অভিযুক্তর। ফলে ইতিমধ্যে তার ১৮ বছর হয়ে গিয়েছে। এদিন ধৃতকে তোলা হবে আদালতে। 

শুক্রবার রাত ৮টা। কসবায় অ্যাক্রোপলিস মলের অদূরে নিজের বাড়ির বাইরে বসেছিলেন ১০৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। ৮টা নাগাদই তিনি তাঁর সঙ্গে থাকা দুই নিরাপত্তারক্ষীকে ছুটি দিয়ে দেন। তার ১০ মিনিট পরেই বাইকে করে হেলমেট পরিহিত দুই যুবক হাজির হয়। বাইক থেকে নেমে একজন একেবারে সুশান্তর বুকে পিস্তল ঠেকিয়ে গুলি করার চেষ্টা করে। 

.তবে কোনও কারণে বন্দুক লক হয়ে যাওয়ায় দু'বার চেষ্টা করেও গুলি করতে ব্যর্থ হয় ওই যুবক। এরপরই তাকে পিছু ধাওয়া করে ধরে ফেলেন সুশান্ত-সহ অন্যরা।

ঘটনাক্রম থেকে তদন্তকারীরা নিশ্চিত, রীতিমতো পরিকল্পনা করেই দুষ্কৃতীরা। কসবার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুনের ছক কষেছিল দুষ্কৃতীরা।  ধৃতকে জেরা করে শুক্রবার রাতে বন্দর এলাকা থেকে এক ট্যাক্সি চালককে আটক করেছে পুলিশ। সূত্রের দাবি, খুনের আগে ওই ট্যাক্সিতে চড়ে এলাকা রেকি করে গিয়েছিল যুবরাজ-সহ অন্যরা। পুলিশের প্রাথমিক ধারণা, যুবরাজের সঙ্গে একজন বাইকে থাকলেও আশেপাশে ছড়িয়েছিল আরও কয়েকজন। তবে পরিস্থিতি অনুকুল নয় বুঝেই তারা পালিয়ে যায়। 

পুলিশ সূত্রের খবর, জেরায় ধৃত জানিয়েছে, বন্দর এলাকার একটি হোটেলে তাদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করেছিল খুনের কন্ট্রাক্ট দেওয়া মহম্মদ ইকবাল। বলেছিল, কাজ শেষে টাকা দেবে। 


```