Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

পড়ে গিয়ে মুকুল রায়ের মাথায় রক্ত জমেছিল, অস্ত্রোপচারের পরে এখন ভেন্টিলেশনে

মাঝরাতেই অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। দেড় ঘণ্টার ওপর অস্ত্রোপচার হয়। ওটি সফল হয়েছে বলে জানা গেছে। 

পড়ে গিয়ে মুকুল রায়ের মাথায় রক্ত জমেছিল, অস্ত্রোপচারের পরে এখন ভেন্টিলেশনে

মুকুল রায়। ফাইল ছবি।

শেষ আপডেট: 4 July 2024 08:28

দ্য ওয়াল ব্যুরো: পড়ে গিয়ে মাথায় রক্ত জমে গিয়েছিল মুকুল রায়ের! বুধবার বাড়িতেই পড়ে যান তিনি। এরপর দেরি না করে রাতেই কলকাতার বেসরকারি হাসপাতালে এনে ভর্তি করা হয় তাঁকে। 

পরীক্ষা করে দেখা যায়, আঘাত পেয়ে মস্তিষ্কে রক্ত জমেছে মুকুল রায়ের। তাই মাঝরাতেই অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। দেড় ঘণ্টার ওপর অস্ত্রোপচার হয়। ওটি সফল হয়েছে বলে জানা গেছে। 

সেখান থেকে বার করে ভেন্টিলেশনে রাখা হয়েছে তাঁকে। চিকিৎসকদের কড়া পর্যপেক্ষণে আছেন তিনি। আজ, বৃহস্পতিবার তাঁকে ভেন্টিলেশন থেকে বার করে দেখা হবে, কেমন থাকছেন। এর পরে পরবর্তী চিকিৎসার কথা জানাবেন ডাক্তাররা।

মুকুলবাবুর পারিবারিক সূত্রে খবর, গতকাল রাতে গুরুতর চোট পাওয়ায় তাঁকে প্রথমে কল্যাণী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকে তাঁকে বাইপাস সংলগ্ন একটি মাল্টিস্পেশালিটি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়।

এমনিতে মুকুলবাবু ডিমেনশিয়া রোগে ভুগছেন। অর্থাৎ তাঁর স্মৃতি দুর্বল হয়েছে। তবে বহুদিন ধরেই ডায়াবেটিসে আক্রান্ত মুকুল রায়। তাঁর শরীরের মাত্রাতিরিক্ত শর্করা থাকায় নিয়মিত ইনসুলিন নিতে হয়।

 প্রবীণ নেতা গতকাল তাঁর কাঁচরাপাড়ার বাড়িতেই ছিলেন। প্রথমে রটে যায় বাথরুমে পড়ে গিয়েছেন তিনি। পরে জানা যায় যে বাথরুমে নয়, বাড়ির মধ্যেই অন্যত্র টাল সামলাতে না পেরে পড়ে গেছেন মুকুল রায়। তাতেই মাথায় গুরুতর আঘাত পেয়েছেন।  


```