Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

খাস কলকাতায় ফিল্মি কায়দায় প্রযোজনা সংস্থার অফিস থেকে টাকার ব্যাগ নিয়ে চম্পট দুষ্কৃতীদলের

পার্ক স্ট্রিট থানা এলাকার ঘটনা। 

খাস কলকাতায় ফিল্মি কায়দায় প্রযোজনা সংস্থার অফিস থেকে টাকার ব্যাগ নিয়ে চম্পট দুষ্কৃতীদলের

এখান থেকেই টাকার ব্যাগ নিয়ে পালায় দুষ্কৃতীরা।

শেষ আপডেট: 29 January 2025 11:28

দ্য ওয়াল ব্যুরো: ফিল্মি কায়দায় এবার খাস কলকাতায় প্রযোজনা সংস্থার অফিস থেকে টাকার ব্যাগ নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। পার্ক স্ট্রিট থানা এলাকার ঘটনা। 

অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। মঙ্গলবার সন্ধে নাগাদ এই দুষ্কৃতী হামলার ঘটনাকে ঘিরে তীব্র শোরগোল ছড়িয়েছে এলাকায়।

জানা যাচ্ছে, পার্ক স্ট্রিটে ৪৬ সি রফি আহমেদ কিডওয়াই রোডে রয়েছে প্রযোজনা সংস্থার অফিস। মঙ্গলবার সন্ধেয় মাথায় হেলমেট পরে ওই প্রযোজনা সংস্থার অফিসে ঢোকে দুষ্কৃতীরা। সন্ধে হওয়ায় প্রয়োজনা সংস্থার অফিস প্রায় খালি ছিল। সেখানে থাকা দুই কর্মীকে ধারাল অস্ত্র ঠেকিয়ে সারা অফিস তল্লাশি চালিয়ে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা।

পুলিশের কাছে ওই দুই কর্মীর দাবি, তাঁরা পরে পিছু ধাওয়া করেও ধরতে পারেনি। হেলমেট পরে থাকায় দুষ্কৃতীদের মুখ তারা দেখতে পাননি বলে পুলিশকে জানিয়েছে। প্রাথমিকভাবে তদন্তকারীদের অনুমান, দুষ্কৃতীরা পূর্ব পরিচিত। সিসিটিভি ফুটেজের ভিত্তিতে তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।


```