Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

জামশেদপুরে গুলি চালিয়ে গা ঢাকা কলকাতায়, ট্যাক্সিতে দুষ্কৃতীদের কথা শুনে থানায় ক্যাব চালক

ট্যাক্সিতে ওঠা ওই দুষ্কৃতীদের কথাবার্তা শুনে সন্দেহ হয় ক্যাব চালকের। তারপরই দুষ্কৃতীদের সঙ্গে করে গাড়ি ছুটিয়ে সোজা প্রগতি ময়দান থানায় পুলিশের কাছে নিয়ে যান তিনি।

জামশেদপুরে গুলি চালিয়ে গা ঢাকা কলকাতায়, ট্যাক্সিতে দুষ্কৃতীদের কথা শুনে থানায় ক্যাব চালক

প্রগতি ময়দান থানা

শেষ আপডেট: 20 February 2025 14:11

দ্য ওয়াল ব্যুরো: জামশেদপুরে গুলি চালিয়ে গা ঢাকা দিতে কলকাতায় এসেছিল চার দুষ্কৃতী। ট্যাক্সিতে ওঠা ওই দুষ্কৃতীদের কথাবার্তা শুনে সন্দেহ হয় ক্যাব চালকের। তারপরই দুষ্কৃতীদের সঙ্গে করে তড়িঘড়ি গাড়ি ছুটিয়ে সোজা প্রগতি ময়দান থানায় পুলিশের কাছে নিয়ে যান তিনি।

বৃহস্পতিবার ক্যাব ধরেছিল চার দুষ্কৃতী। মোবাইলে খবরের কাগজে প্রকাশিত শ্যুটআউটের ছবি নিয়ে ঘুরছিল তারা। নিজেদের মধ্যে আলোচনা করছিল ঘটনা নিয়ে। যা শুনে সন্দেহ হয় ক্যাব চালকের। চিংড়িঘাটার কাছে আসতেই সোজা গাড়ি নিয়ে প্রগতি ময়দান থানায় ছোটেন ক্যাব চালক। 

থানার কাছাকাছি গাড়ি আসতেই পুলিশ দেখে গাড়ি থেকে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করে চার দুষ্কৃতী। তাদের একজনকে সেখানেই পাকড়াও করে পুলিশ। থানায় নিয়ে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। জেরায় ওই দুষ্কৃতী স্বীকার করে নেয় শ্যুটআউটের ঘটনা। জামশেদপুরে গুলি চালিয়ে গা ঢাকা দিতে কলকাতায় এসেছিল তারা। 

জানা গিয়েছে, ঝাড়খণ্ড পুলিশে খবর দেওয়া হয়েছে ইতিমধ্যেই। পুলিশের দল ইতিমধ্যেই প্রগতি ময়দান থানায় এসে পৌঁছেছে বলে খবর। জেরা করা আরও তথ্য জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। ক্যাব চালকের এহেন তৎপরতার প্রশংসা করেছে পুলিশ।


```