Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

ঢাকুরিয়ার রাস্তায় দাঁড় করিয়ে মহিলার হার ছিনতাই, শহরে বেপরোয়া দুষ্কৃতীরাজ অব্যাহত

শনিবার ঢাকুরিয়ার মতো ব্যাস্ত এলাকায়, প্রকাশ্য রাস্তায় মহিলার হার ছিনতাই করে তিন দুষ্কৃতী। আতঙ্কে কলকাতা ছাড়ার ভাবনা আক্রান্ত মহিলার পরিবারের।

ঢাকুরিয়ার রাস্তায় দাঁড় করিয়ে মহিলার হার ছিনতাই, শহরে বেপরোয়া দুষ্কৃতীরাজ অব্যাহত

শেষ আপডেট: 23 February 2025 12:21

দ্য ওয়াল ব্যুরো: সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে শুরু করে দমদম, শহরে (Kolkata) দুষ্কৃতী তাণ্ডবের ধারা অব্যাহত। তার কারণ ঢাকুরিয়ার (Dhakuria) ঘটনা। কলকাতায় আবারও দুষ্কৃতীরাজ (Miscreants)। প্রকাশ্য রাস্তায় মহিলাকে দাঁড় করিয়ে ছিনতাইয়ের অভিযোগ। 

শনিবার ঢাকুরিয়ার মতো ব্যাস্ত এলাকায়, প্রকাশ্য রাস্তায় মহিলার হার ছিনতাই করে তিন দুষ্কৃতী। আতঙ্কে কলকাতা ছাড়ার ভাবনা আক্রান্ত মহিলার পরিবারের। অভিযোগকারী পিয়ালি দে রায়ের কথায়, "ঝিল রোড ধরে যাওয়ার পথে গতকাল বাইকে করে তিন দুষ্কৃতী এসে দাঁড়ায়। প্রথমে একটা ফ্ল্যাটের দিকে আঙুল দেখিয়ে নজর ঘোরানোর চেষ্টা করে। ঠিক তখনই, আমিও ওই ফ্ল্যাটের দিকে তাকাতেই পেছন দিক থেকে টান মেরে আমার হার নেওয়ার চেষ্টা করে। প্রথমে নিতে না পারলেও আমার সামনে এসে দাঁড়িয়ে টান মেরে ছিনতাই করে নিয়ে যায়।"

আক্রান্ত আরও বলেন, "আমি কোনও প্রতিবাদ করিনি। কারণ যখন ওরা চোখ রাঙিয়েছে, তখনই বুঝেছি নিশ্চয়ই কোনও অস্ত্র আছে তাদের কাছে। শুধু নিজেকে বাঁচানোর কথা ভাবছিলাম তখন। এখন যা শহরের হাল, পুলিশের ওপর কোনও বিশ্বাস আমাদের নেই। আরজি কর কাণ্ডে পুলিশের ভূমিকা কী? সবাই তো ছাড়া পেয়ে গিয়েছে। যাঁদের গেল তাঁদের তো গেলই। কলকাতা এখন একশো শতাংশ নিরাপত্তাহীন।"

সেন্ট্রাল অ্যাভিনিউ, রিজেন্ট পার্ক, দমদম- শহরের একাধিক জায়গায় একের পর এক দুষ্কৃতী হামলার ঘটনায় প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে। পরপর ঘটনা থেকে এও প্রমাণ হয়ে যাচ্ছে, টার্গেট করা হচ্ছে বৃদ্ধা-মহিলারাই।


```