
ফাইল ছবি।
শেষ আপডেট: 13 December 2024 12:52
দ্য ওয়াল ব্যুরো: নির্মাণ কাজের জন্য আগামী শনিবার হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো রুটে টাইম টেবিলে বদল আনছে কলকাতা মেট্রো।
মেট্রো সূত্রের খবর, এসপ্ল্যানেড ও শিয়ালদহ স্টেশনের মধ্যে নির্মাণের কাজ হবে। সেজন্যই সকাল ১১টার পর থেকে বিকেল ৫টার আগে পর্যন্ত এবং রাতে ৮টার পর মেট্রোর টাইম টেবিলে কিছু বদল আনা হচ্ছে।
মেট্রো রেলওয়ের তরফে জানানো হয়েছে, হাওড়া ময়দান এবং এসপ্ল্যানেডের মধ্যে পূর্বমুখী সুড়ঙ্গে সকাল ৯টা থেকে বেলা ১১টা এবং বিকেল ৫টা থেকে রাত ৮টার মধ্যে ব্যস্ত সময়ে মেট্রোর টাইম টেবিলে কোনও বদল আনা হচ্ছে। বাকি সময় ২৪ মিনিট অন্তর মেট্রো চলবে।
তবে পশ্চিম মুখী সুড়ঙ্গে ব্যস্ত সময় ছাড়া অর্থাৎ সকাল ৯টা থেকে বেলা ১১টা এবং বিকেল ৫টা থেকে রাত ৮টার পর আর কোনও মেট্রো চলবে না। সাধারণ দিনে এই রুটে মোট ১৫০টি মেট্রো চলে। তার পরিবর্তে শনিবার চলবে ১১৪টি মেট্রো। তবে রবিবার আগের মতোই পরিষেবা মিলবে।