Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ফের মেট্রো বিভ্রাট, সকাল সকাল দমদম থেকে কবি সুভাষ লাইনে বিঘ্ন! নামিয়ে দেওয়া হল যাত্রীদের

ঘটনার জেরে বেলগাছিয়া, শ্যামবাজার কিংবা চাঁদনী চকেও নির্দিষ্ট সময়ে ট্রেন ঢোকেনি। দমদম থেকে সকাল ৭টা ৫ নাগাদ যে মেট্রোটি ছেড়েছিল, তা শোভাবাজার পর্যন্ত গিয়ে থমকে যায়।

ফের মেট্রো বিভ্রাট, সকাল সকাল দমদম থেকে কবি সুভাষ লাইনে বিঘ্ন! নামিয়ে দেওয়া হল যাত্রীদের

কলকাতা মেট্রো

শেষ আপডেট: 23 November 2024 11:35

দ্য ওয়াল ব্যুরো: ভোগান্তির আর শেষ নেই। যেন অভ্যাসে পরিণত হয়েছে মেট্রো বিভ্রাট। সকাল সকাল দমদম-কবি সুভাষ লাইনে পরিষেবা থমকে যায়। মেট্রোয় উঠতেই যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। শুধু তাই নয়, স্টেশন থেকেও বেরিয়ে যেতে বলে বাইরের ডিসপ্লে-তে লিখে দেওয়া হয় পরিষেবা বন্ধ। 

সকাল সকালই একাধিক স্কুলের ছাত্র-ছাত্রীরা মেট্রোয় যাতায়াত করে। অনেক অফিস যাত্রীরাও থাকেন। কাজেই ভোগান্তির মুখে পড়তে হয়েছে। কী কারণে বিঘ্ন ঘটে তা এখনও অবশ্য জানা যায়নি। 

ঘটনার জেরে বেলগাছিয়া, শ্যামবাজার কিংবা চাঁদনী চকেও নির্দিষ্ট সময়ে ট্রেন ঢোকেনি। দমদম থেকে সকাল ৭টা ৫ নাগাদ যে মেট্রোটি ছেড়েছিল, তা শোভাবাজার পর্যন্ত গিয়ে থমকে যায়। ঘোষণা করে দেওয়া হয়, আপাতত পরিষেবা বন্ধ করা হচ্ছে। 

প্রসঙ্গত, এবার থেকে নোয়াপাড়া ষ্টেশনেই যাত্রা শেষ করবে বেশিরভাগ মেট্রো। সবকিছু ঠিকঠাক থাকলে দমদম নয় আগামী সপ্তাহ থেকেই নোয়াপাড়া থেকে মেট্রো চালানো হবে বলে খবর।

কলকাতা মেট্রোর নানা রুটে ইতিমধ্যেই মিলছে পরিষেবা। এবার বড়সড় বদল আসতে চলেছে কবি সুভাষদক্ষিণেশ্বর রুটের মেট্রোতে। মূলত যাত্রীদের কথা ভেবেই এই বদল আসতে চলেছে।


```