Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শিয়ালদহ রুটে ট্রায়াল রান সফল হতেই স্বাভাবিক হচ্ছে হাওড়া ময়দান-এসপ্ল্যানেড মেট্রো পরিষেবা

আগেই শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত থার্ড লাইন-এ বিদ্যুৎ সংযোগের কাজ সম্পন্ন করেছে মেট্রো। সেইমতো গত মঙ্গলবার রেক ট্রায়াল হয়।

শিয়ালদহ রুটে ট্রায়াল রান সফল হতেই স্বাভাবিক হচ্ছে হাওড়া ময়দান-এসপ্ল্যানেড মেট্রো পরিষেবা

ফাইল চিত্র

শেষ আপডেট: 22 January 2025 19:41

দ্য ওয়াল ব্যুরো: গত মঙ্গলবার সফল ট্রায়াল রান হয়েছে মেট্রো রেকের। বৌবাজার পেরিয়ে শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত প্রথম মেট্রো রেক চালানো হয়। আর এর পরই হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবা ফের চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার থেকেই চালু হবে পরিষেবা। 

কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, হাওড়া ময়দান এবং এসপ্ল্যানেড স্টেশন থেকে যথাক্রমে সকাল ৭টা থেকে রাত ৯টা ৪৫ পর্যন্ত মেট্রো পরিষেবা মিলবে। আর সপ্তাহে ১১৪টির বদলে ১৩০টি ট্রেন চালানো হবে। এছাড়া এও জানানো হয়েছে, 'পিক আওয়ারে' (সকাল ৯টা থেকে ১১টা, বিকেল ৫টা থেকে রাত ৮টা) মেট্রো ১২ মিনিট অন্তর চলবে। আর বাকি সময়ে তা চালানো হবে ১৫ মিনিট অন্তর। 

এদিকে রবিবারও মেট্রোর সংখ্যা বাড়ানো হবে। ৪৬টির জায়গায় মেট্রো চলবে ৬২টি। দুপুর ২টো ১৫ থেকে পরিষেবা চালু হবে এবং ১৫ মিনিট অন্তর ট্রেন পাওয়া যাবে রাত ৯টা ৪৫ পর্যন্ত। 

আগেই শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত থার্ড লাইন-এ বিদ্যুৎ সংযোগের কাজ সম্পন্ন করেছে মেট্রো। সেইমতো গত মঙ্গলবার রেক ট্রায়াল হয়। আপাতত আগামী কয়েকদিন এই রেক ট্রায়াল ক্রমাগত চলতে থাকবে। এরপর কমিশনার অফ রেলওয়ে সেফটি বা সি আর এস ইনসপেকশনের পরেই চূড়ান্ত ছাড়প্ত্র দেওয়া হতে পারে। মেট্রোর তরফে জানানো হয়েছে, চলতি বছরের মাঝামাঝি সময় থেকে পুরোদস্তুর মেট্রো পথে জুড়তে চলেছে শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড। 

এই যাত্রাপথে সবচেয়ে বেশি চিন্তা ছিল বউবাজারকে নিয়েই। তবে ট্রায়ালে বউবাজারের নিচ দিয়ে যাওয়ার সময় অত্যন্ত ধিরেই রেকটি চালানো হয় বলে খবর। বউবাজারে মেট্রোর কাজের জন্য বারবার বিপর্যয়ের কারণে ইস্ট-ওয়েস্ট মেট্রো রুটে শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো চালানো সম্ভব হয়নি। তবে মেট্রোর আধিকারিকরা জানিয়েছেন, এটা চূড়ান্ত ট্রায়াল রান না হলেও, অন্তত মেট্রো চলাচলের জন্য ভূগর্ভ তৈরি, সেটা এদিন নিশ্চিত হওয়া গেছে। 


```