Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শীতে যেখানে-সেখানে পাতা পোড়ালে কড়া শাস্তি, দিল্লি থেকে শিক্ষা নিয়ে দূষণ রুখতে তৎপর কেএমসি

পরিবেশ দূষণ সংক্রান্ত বিষয় নিয়ে জরুরী বৈঠক কলকাতা পুরসভায়। বৈঠকের নেতৃত্ব দিচ্ছেন মেয়র ফিরহাদ হাকিম। বৈঠকে আছেন পুর কমিশনার ধবল জৈন। পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সভাপতি কল্যাণ রুদ্র।

শীতে যেখানে-সেখানে পাতা পোড়ালে কড়া শাস্তি, দিল্লি থেকে শিক্ষা নিয়ে দূষণ রুখতে তৎপর কেএমসি

বৈঠকে ফিরহাদ হাকিম

শেষ আপডেট: 2 December 2024 19:38

প্রীতি সাহা

দিল্লির দূষণ উদ্বেগ বাড়িয়েছে কেন্দ্রীয় সরকারের। কিন্তু কলকাতারও দশা ভাল নয়। শহর কলকাতার বাতাস কতটা নিরাপদ সেই প্রশ্নও ঘুরপাক খেতে শুরু করেছে। সিপিসিবির তথ্য বলছে, শহরের সাতটি এলাকার বাতাসের গুণগত মানের সূচক কোথাও খারাপ, আবার কোথাও সামান্য খারাপ পর্যায়ে রয়েছে। 

পরিবেশ দূষণ সংক্রান্ত বিষয় নিয়ে জরুরী বৈঠক কলকাতা পুরসভায়। বৈঠকের নেতৃত্ব দিচ্ছেন মেয়র ফিরহাদ হাকিম। বৈঠকে আছেন পুর কমিশনার ধবল জৈন। পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সভাপতি কল্যাণ রুদ্র। পরিবহন ও পরিবেশ দপ্তরের সচিবেরা। হাওড়া কর্পোরেশনের প্রশাসক সহ- রাজ্য পরিবহন দফতর ও পুলিশের উচ্চপদস্থ কর্তারা।

মূলত কলকাতার দূষণের কারণ সনাক্ত করতেই আজকের এই বৈঠক। আর এই বৈঠকেই স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, যদি দেখা যায় শহরের যেখানে সেখানে পাতা পোড়ানো হচ্ছে তাহলেই শাস্তির মুখে পড়তে হবে। পুলিশ প্রশাসনকেও এ ব্যাপারে আরও কড়া নজরদারি করতে হয়েছে। যে গাড়ি দূষণ ছড়াচ্ছে সেগুলো চিহ্নিত করার কথাও বলা হয়েছে পুরসভার তরফে। 

বলা হয়েছে পুরসভাকে ফোন করে খবর দিলেই এলাকার ভাঙা বাড়ি, বা তৈরি হওয়া বাড়ির জঞ্জাল দ্রুত সরিয়ে নিয়ে যাবেন কর্পোরেশনের কর্মীরা। এছাড়াও কলকাতা সংলগ্ন এলাকায় যদি পুরনো ইঞ্জিনে গাড়ি চলে সেগুলিকে সনাক্ত করে বাজেয়াপ্ত করার নির্দেশও দেওয়া হয়েছে। 

শীত পড়েছে। এ সময় শহরের ইতিউতি অনেকেই আগুন পোহান। শহরে যদি যেখানে সেখানে পাতা পোড়ানো হয় তাহলে আইনি ব‍্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। এ ক্ষেত্রে ব্যুরো চেয়ারম্যান বা চেয়ারপার্সনকে দায়িত্ব দেওয়া হয়েছে, সেই শুকনো পাতা বা দাহ্য জিনিস গাছের সার হিসেবে ব্যবহার করতে হবে। 

মেয়র আগেই এই বৈঠকের কথা উল্লেখ করে জানিয়েছিলেন, 'কলকাতায় বাতাসের মান আগে খারাপ ছিল। অনেক চেষ্টা করার পর এখন আগের থেকে ভাল। কিন্তু সেটার ধারাবাহিকতা বজায় রাখতে হবে।'


```