Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ষড়যন্ত্র করে মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে! কলতানের গ্রেফতারির তীব্র নিন্দা সেলিমের

গ্রেফতারির তীব্র নিন্দা করে পাল্টা তৃণমূলকে দুষেছে সিপিএম নেতৃত্ব। গোটা বিষয়টিকে 'অপরাধমূলক ষড়যন্ত্র' বলেই দাবি করা হয়েছে। 

ষড়যন্ত্র করে মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে! কলতানের গ্রেফতারির তীব্র নিন্দা সেলিমের

মহম্মদ সেলিম

শেষ আপডেট: 14 September 2024 15:18

দ্য ওয়াল ব্যুরো: আরজি কর কাণ্ডের বিরোধিতায় আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের ওপর হামলার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ উঠেছে সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্তর বিরুদ্ধে। তাঁকে গ্রেফতারও করেছে পুলিশ। তবে এই গ্রেফতারির তীব্র নিন্দা করে পাল্টা তৃণমূলকে দুষেছে সিপিএম নেতৃত্ব। গোটা বিষয়টিকে 'অপরাধমূলক ষড়যন্ত্র' বলেই দাবি করা হয়েছে। 

সিপিএম নেতা মহম্মদ সেলিম বলেন, যে ঘটনাক্রমের মধ্য দিয়ে কলতানকে গ্রেফতার করা হয়েছে, তাতে 'জাস্টিস ফর আরজি কর' দাবিতে হওয়া গণআন্দোলনকে বদনাম করার চেষ্টা হচ্ছে বলেই স্পষ্ট ইঙ্গিত মিলছে। তাঁর দাবি, শাসক দলের আইটি সেল এবং কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল একই ভাষায় কথা বলেছেন। কিন্তু তাঁদের বক্তব্যের কোনও প্রমাণ দেওয়া হয়নি, কোনও ক্ষমা চাওয়া হয়নি এবং তদন্তের বিষয়টিই সংবাদমাধ্যমের থেকে চেপে যাওয়া হয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ও শাসকদল তৃণমূলকে বিড়ম্বনায় ফেলতে জুনিয়র ডাক্তারদের ওপর হামলার ভয়ঙ্কর চক্রান্ত করা হচ্ছে, এই অভিযোগ করে শুক্রবার সাংবাদিক বৈঠক করে একটি অডিও প্রকাশ্যে এনেছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। এরপরই কলতান দাশগুপ্ত গ্রেফতার হন। সিপিএম-এর স্পষ্ট অভিযোগ, একজন তরুণ কর্মীকে মিথ্যে মামলায় ফাঁসানোর এটি একটি স্পষ্ট ঘটনা। মহম্মদ সেলিম আবার ভীমা কোরেগাঁও মামলা প্রসঙ্গও টেনে এনেছেন। বাদ দেননি দিল্লি হিংসার ঘটনাকেও।

সিপিএম নেতার কথায়, ''ভীমা কোরেগাঁও মামলায় বিজেপি সরকার যে কাজ করেছে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার সেই পথই অনুসরণ করছে। আমরা কমরেড কলতান দাশগুপ্তকে নিঃশর্তে মুক্তি দেওয়ার জন্য রাজ্য পুলিশের কাছে দাবি জানাচ্ছি, এবং এই ধরনের মিথ্যা জাল 'প্রমাণ' যারা তৈরি করেছে তাদের বিরুদ্ধে তদন্তের জন্য মামলা দায়ের করার দাবি করছি।'' পাশপাশি কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে অপসারণ করা হোক এই দাবিতেও তাঁরা অটল বলে জানিয়েছেন বর্ষীয়ান এই নেতা।

তৃণমূল সরকার বিজেপি দেখানো পথে হাঁটছে বলেও দাবি করেছেন সেলিম। বক্তব্য, নকল ও জাল ইলেকট্রনিক 'প্রমাণের' ভিত্তিতে আন্দোলনকারীদের মিথ্যা অভিযোগে জেলে পাঠানো হয়েছিল দিল্লিতে। বাংলাতেও তাই করা হচ্ছে। তাঁর স্পষ্ট অভিযোগ, শাসক এবং পুলিশ স্বাধীনতা দিবসের প্রাক্কালে আরজি কর হাসপাতালে হিংসাত্মক আক্রমণ এবং প্রমাণ ধ্বংসের সুযোগ করে দিয়েছিল অপরাধীদের। এদিকে কলতানের যে অডিয়ো ভাইরাল হয়েছে সেই প্রসঙ্গে সেলিমের মত, তৃণমূলের আইটি সেল ডিপফেক এবং সাজানো ক্লিপ ব্যবহারে পারদর্শিতা দেখাচ্ছে! 


```