Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কোর্টের অর্ডারের জন্য বহু বেআইনি নির্মাণ ভাঙা যাচ্ছে না, জনতাকে জানাতে 'নয়া কৌশল' মেয়রের

সম্প্রতি বড়বাজারের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাতে একাধিক প্রাণহানির ঘটনা ঘটে। এরপরই শহরের বেআইনি নির্মাণ ভাঙার সিদ্ধান্ত নেয় পুরসভা।

 কোর্টের অর্ডারের জন্য বহু বেআইনি নির্মাণ ভাঙা যাচ্ছে না, জনতাকে জানাতে 'নয়া কৌশল' মেয়রের

শেষ আপডেট: 13 June 2025 20:49

দ্য ওয়াল ব্যুরো: কোর্টের স্টে অর্ডারের জেরে বহু বেআইনি বাড়ি ভাঙা যাচ্ছে না। অভিযোগ কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের (Mayor, Firhad Hakim)।

এদিন এক সাংবাদিক বৈঠক থেকে মেয়র বলেন, শহরে অনেক বিপজ্জনক বাড়ি রয়েছে, আবার অনেকগুলি বেআইনিভাবে গজিয়ে উঠেছে (Illegal Houses)। কিন্তু সবক্ষেত্রে চাইলেই আমরা এগুলি ভাঙতে (Demolished) পাচ্ছি না। অনেক ক্ষেত্রে উচ্ছেদ নোটিসের বিরুদ্ধে বাড়ি মালিকরা কোর্ট থেকে স্টে অর্ডার নিয়ে চলে আসছে।

এ ব্যাপারে নয়া কৌশল (New Strategy) নিচ্ছেন কলকাতার মেয়র। ফিরহাদ বলেন, "কোর্টের অর্ডারের ফলে যে বাড়িগুলি ভাঙা যাচ্ছে না আমরা ঠিক করেছি, সেই সমস্ত বাড়িতে আমরা বোর্ড লাগিয়ে দেব। ২ ফুট বাই ৪ ফুটের ফ্লেক্স লাগানো হবে। যাতে মানুষ জানতে পারবে কী কারণে বেআইনি বাড়ি ভাঙা যাচ্ছে না।"

সম্প্রতি বড়বাজারের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাতে একাধিক প্রাণহানির ঘটনা ঘটে। এরপরই শহরের বেআইনি নির্মাণ ভাঙার সিদ্ধান্ত নেয় পুরসভা। একই সঙ্গে শহরের বহুতলগুলির ছাদ খালি করতে রুফটপ নিয়েও একাধিক পদক্ষেপ করে রাজ্য। তা নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলাও দায়ের হয়।

এ ব্যাপারে এদিনের বৈঠক শেষে ফিরহাদ বলেন, "বেআইনি নিমার্ণের বিষয়ে রাজ্যস্তরের কমিটির প্রথম বৈঠক থেকে এসওপি তৈরি করা হয়েছে। এবার দ্বিতীয় বৈঠকে রুফটপের ভবিষ্যৎ ঠিক হবে।"

ফিরহাদ জানান, "এদিনের বৈঠক থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ব্যাটারি চালিত গাড়িকে রিপেয়ার করে আমরা নতুন রূপে তৈরি করে রাস্তায় নামাব।"

শহরের বিভিন্ন জায়গায় সেতুর নীচে দখলদারির জন্য অসুবিধা হচ্ছে বলেও মেয়র জানান। ফিরহাদ বলেন, "অনেক সময় দেখা যাচ্ছে যে সেতুর নীচে রান্না হচ্ছে। তার ফলে আগুনের তাপে লোহার শক্তি দুর্বল হচ্ছে। তাই কেএমডিএ-সহ সমস্ত সেতু স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। সেতুর নীচের লোকজনকে সেখান থেকে তুলে বিকল্প ব্যবস্থা হিসাবে আমাদের শেল্টারে তাদের খাওয়া দাওয়া ব্যবস্থা করা হচ্ছে।"

তারপরও অনেকে বসে যাচ্ছে বলে অভিযোগ উঠছে। ফিরহাদ বলেন, "আবার যদি বসে যাচ্ছে তো সেটা দেখার কাজ পুলিশের। কারণ দেখতে হবে তাদের কার্ড আছে কি না। সেটা পুলিশের দেখার দায়িত্ব। আমাদের তাদের পরিচয়পত্র দেওয়ার কাজ নয়।"


```