Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

সামাজিক ব্যাধি হয়ে গিয়েছে! বেআইনি নির্মাণ প্রসঙ্গে বললেন ফিরহাদ

গার্ডেনরিচে বেআইনি নির্মীয়মান বহুতল ভেঙে ৯ জনের মৃত্যু হয়েছে। এই ইস্যুতে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ঘটনার দিন দাবি করেছিলেন, বাম আমল থেকেই শুরু হয়েছে এইসব বেআইনি নির্মাণ।

সামাজিক ব্যাধি হয়ে গিয়েছে! বেআইনি নির্মাণ প্রসঙ্গে বললেন ফিরহাদ

ফিরহাদ হাকিম - ফাইল চিত্র

শেষ আপডেট: 19 March 2024 20:17

দ্য ওয়াল ব্যুরো: গার্ডেনরিচে বেআইনি নির্মীয়মাণ বহুতল ভেঙে ৯ জনের মৃত্যু হয়েছে। এই ইস্যুতে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ঘটনার দিন দাবি করেছিলেন, বাম আমল থেকেই শুরু হয়েছে এইসব বেআইনি নির্মাণ। মঙ্গলবার ফিরহাদ বললেন, বেআইনি নির্মাণ একটা সামাজিক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। তা তিনি দূর করতে পারছেন না। আগের মন্তব্য থেকে খানিকটা যেন সরে এলেন তিনি, এমনই মনে করছে রাজনৈতিক মহল। 

প্রশাসনের নজর এড়িয়ে কীভাবে বেআইনি নির্মাণ চলছে, এই প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠেছে গার্ডেনরিচের বিপর্যয়ের পর। এই ব্যাপারে ফিরহাদ হাকিম অবশ্য স্থানীয় কাউন্সিলরকে দোষ দিতে রাজি হননি। মঙ্গলবার এই ইস্যুতে তিনি বলেন, ''বাড়ি বানানো একজন কাউন্সিলরের দেখার দায়িত্ব নয়, ইঞ্জিনিয়ারের দেখার দায়িত্ব। এখন সরকার যেভাবে বাড়ি বানানোর অনুমতি দিচ্ছে তাতে বেআইনি বাড়ি বানানোর দরকার হয় না। আমাদের দুর্ভাগ্য, বাড়িটি তৈরি হচ্ছিল আমরা জানতে পারিনি। বেআইনি বাড়ি বানানো একটা সামাজিক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে।'' গার্ডেনরিচ প্রসঙ্গে মেয়রের আশ্বাস, দ্রুত উদ্ধারকাজ সম্পন্ন হয়ে যাবে। বুধবারের মধ্যে ঘটনাস্থল পরিষ্কার করে দেওয়া হবে। পাশাপাশি তিনি বলেন, ওই এলাকায় আরও একটা বাড়ি হেলে আছে, সেটিও ভেঙে ফেলা হবে। 

ফিরহাদ হাকিম কাউন্সিলরের দোষ না দেখলেও বিরোধীরা অবশ্য কাউন্সিলরের দিকেই অভিযোগের আঙুল তুলেছে। তাঁদের বক্তব্য, তাঁর মদতেই প্রোমোটার এলাকায় বেআইনি নির্মাণ করে চলেছে। তবে শুধু বিরোধীরা নয়, গার্ডেনরিচের ঘটনা প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করেছেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীনের ঘোষ। তাঁর বক্তব্য, ''যে চেয়ারে বসে, নিয়ন্ত্রণের দায় তাঁর। প্রোমোটারের সঙ্গে কাউন্সিলর সব সময় থাকলে দায় এড়ানো যায় না। আমার ওয়ার্ডে হলে দায় এড়াতে পারতাম না। আমাকেও ব্যাখ্যা দিতে হত।" গার্ডেনরিচের ঘটনায় ৯ জনের মৃত্যুর দায় কার, প্রশ্ন তোলেন তিনি। 

অন্যদিকে, গার্ডেনরিচে বহুতল ভেঙে মৃত্যুর ঘটনায় ফিরহাদ হাকিমকে গ্রেফতারের দাবি তুলেছেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। বললেন, "এটা এক ধরনের খুন, এক ধরনের হত্যা। কেন অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না! মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত ছিল ফিরহাদকে ঘাড় ধরে নামিয়ে ওকে গ্রেফতার করা।" তাঁর এও দাবি, কলকাতায় ব্যাঙের ছাতার মতো বহুতল হচ্ছে। এগুলি হল তৃণমূল নেতাদের বিরাট মাপের আয়ের উৎস। প্রমোটারি আর জমি লুঠ করে ফুলেফেঁপে উঠছে তৃণমূল নেতারা। 


```