Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

'আমায় হারাতে পারবেন, এমন কোনও বিজেপি নেতা জন্মাননি', ভোটের ফল নিয়ে থোড়াই কেয়ার ফিরহাদ

ফিরহাদের স্পষ্ট বক্তব্য, নাম বাদ দিয়েও তাঁকে হারানো যাবে না। কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্রে বিজেপির এমন কোনও নেতা জন্মাননি, যিনি তাঁকে পরাজিত করতে পারবেন।

'আমায় হারাতে পারবেন, এমন কোনও বিজেপি নেতা জন্মাননি', ভোটের ফল নিয়ে থোড়াই কেয়ার ফিরহাদ

ফিরহাদ হাকিম

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 15 December 2025 12:34

দ্য ওয়াল ব্যুরো: ভোটার তালিকা (Voter List) সংশোধনের জেরে নিজের বিধানসভা কেন্দ্র থেকে প্রায় ৬৩ হাজার ৭৩০ জনের নাম বাদ পড়তে পারে। কমিশন সূত্রে এমন ইঙ্গিত মিললেও আত্মবিশ্বাসে কোনও ঘাটতি নেই উত্তর কলকাতার মেয়র (Kolkata Mayor) তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের (Firhad Hakim)। রবিবার নিজের বিধানসভা কেন্দ্রের একটি কর্মসূচি শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দেন বিজেপি-কে (BJP)।

ফিরহাদের স্পষ্ট বক্তব্য, নাম বাদ দিয়েও তাঁকে হারানো যাবে না। কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্রে বিজেপির এমন কোনও নেতা জন্মাননি, যিনি তাঁকে পরাজিত করতে পারবেন।

বস্তুত, এসআইআর পর্বের (SIR West Bengal) শুরুতেই কলকাতা বন্দর এলাকা থেকে বিএলও-দের (BLO) একাংশ অভিযোগ তুলেছিলেন, মৃত ভোটারদের নাম জোর করে তালিকাভুক্ত করার চাপ দেওয়া হচ্ছে। সেই সঙ্গে প্রাণনাশের হুমকির কথাও উঠে আসে। নিরাপত্তার দাবিতে সরব হন তাঁরা। ওই পরিস্থিতির মধ্যেই এনুমারেশন ফর্ম জমা পড়ার পর কমিশন সূত্রে জানা যায়, কলকাতার দুই বিধানসভা— চৌরঙ্গি ও জোড়াসাঁকোতে প্রতি তিন জন ভোটারের মধ্যে এক জনের নাম বাদ যেতে পারে।

পাশাপাশি শহরের আরও ন’টি বিধানসভায় প্রতি পাঁচ জনে এক জন ভোটারের নাম ছাঁটাইয়ের সম্ভাবনা রয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই ছবি শাসকদলের পক্ষে মোটেই স্বস্তিদায়ক নয়।

তবে এত কিছুর পরেও নিজের অবস্থান নিয়ে অনড় ফিরহাদ। আবারও তাঁর দাবি, কলকাতা বন্দর বিধানসভায় তাঁকে হারানোর ক্ষমতা বিজেপির কারও নেই। যদিও এই মন্তব্যের পাল্টা দিতে ছাড়েননি রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর কটাক্ষ, সংখ্যালঘু সমাজ থেকেই কেউ ফিরহাদকে হারাবেন।

বৃহস্পতিবার এনুমারেশন পর্ব (Enumeration Form) শেষ হয়ে গিয়েছে। কমিশনের তথ্য বলছে, মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) বিধানসভা কেন্দ্র ১৫৯ ভবানীপুর বিধানসভায় মোট ভোটার ২ লক্ষ ৬ হাজার ২৯৫ জন। যার মধ্যে ফর্ম ডিজিটাইজ হয়েছে ১ লক্ষ ৬১ হাজার ৫০৯ (৭৮.২৯%) জনের।

কমিশনের তথ্য অনুযায়ী এনুমারেশন পর্ব (Enumeration Form) শেষে বাংলায় খসড়া তালিকা থেকে মোট নাম বাদ যাচ্ছে ৫৮ লক্ষ ১৭ হাজার ৮৫১ (৭.৫৯%) জনের। যার মধ্যে ভবানীপুরেরই রয়েছে ৪৪ হাজার ৭৮৭ (২১.৭১%) জন।

আগামী ১৬ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে পশ্চিমবঙ্গে। সেই তালিকায় কোনও অভিযোগ থাকলে, ত্রুটি থাকলে কমিশনকে জানাতে হবে। তার ভিত্তিতে হবে শুনানি। তথ্যপ্রমাণ যাচাই করে চূড়ান্ত তালিকা প্রস্তুত করবে কমিশন। তা প্রকাশ করা হবে ২০২৬ সালের ১৪ ফেব্রুয়ারি।


```