Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মমতার বিধানসভা থেকেই কাজ শুরু, ভূতুড়ে ভোটার ধরতে কাল থেকে পথে নামছেন মেয়র

স্ক্রুটিনি করে কে প্রকৃত ভোটার, তা চিহ্নিত করবেন তৃণমূল কর্মীরা। তারপর তা পাঠানো হবে কমিশনের কাছে, এমনটাই জানিয়েছেন মেয়র। 

মমতার বিধানসভা থেকেই কাজ শুরু, ভূতুড়ে ভোটার ধরতে কাল থেকে পথে নামছেন মেয়র

মমতা বন্দ্যোপাধ্যায় ও ফিরহাদ হাকিম

শেষ আপডেট: 28 February 2025 15:47

দ্য ওয়াল ব্যুরো: মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র থেকেই কাজ শুরু হয়ে গেল। 'ভূতুড়ে ভোটার' ধরতে শনিবার থেকেই বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকার স্ক্রুটিনি (Voter List Scrutiny) করবেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। স্ক্রুটিনি করে কে প্রকৃত ভোটার, তা চিহ্নিত করবেন তৃণমূল কর্মীরা। তারপর তা পাঠানো হবে কমিশনের কাছে, এমনটাই জানিয়েছেন মেয়র। 

বৃহস্পতিবার সকালেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নেতাজি ইনডোর স্টেডিয়ামে কর্মীসভার বৈঠক থেকে উস্কে দিয়েছিলেন ভূতুড়ে ভোটার (Fake Voter) প্রসঙ্গ। স্পষ্ট করে জানিয়ে দেন "ভোটার লিস্ট (Voter List) ক্লিন করতে হবে। ভোটার তালিকা থেকে ভূতুড়ে নাম বাদ দিতে হবে।"

বেলা গড়াতেই সন্ধে নাগাদ খোদ দলনেত্রী নিজের বাড়িতে ভবানীপুর বিধানসভা কেন্দ্র নিয়ে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ও আট জন কাউন্সিলরকে ডেকে এ ব্যাপারে আরও একপ্রস্থ বৈঠক করেন। তাঁর বিধানসভা এলাকায় ভোটার তালিকায় নতুন নাম সংযোজনে কোথায় কী সমস্যা হচ্ছে, কত 'ভূত' হানা দিল ভোটার তালিকায়, তা অক্ষরে অক্ষরে লিখে রিপোর্ট আকারে ফিরহাদের হাতে জমা দেওয়ার নির্দেশ দেন কাউন্সিলরদের। সময় বেঁধে দেন মার্চের ১৫ তারিখ পর্যন্ত। 

 

বস্তুত, অনলাইন পদ্ধতিতে ভোটার লিস্টে নাম তোলার সুযোগ নিয়ে, কমিশনকে কাজে লাগিয়ে বিজেপি ভোটার লিস্টে ভূতুড়ে ভোটার ঢুকিয়ে দিচ্ছে বলে আগেই অভিযোগ করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পদ্ধতিতেই পদ্ম শিবির মহারাষ্ট্র, দিল্লি দখল করেছে বলেও দাবি করেছিলেন তৃণমূল নেত্রী। 

এ ব্যাপারে নেতাজি ইনডোরের সভা থেকে রীতিমতো তথ্যপ্রমাণ তুলে ধরার পাশাপাশি, বইয়ে পড়া দাগানোর মতো করে দলের নেতা-কর্মীদের 'টাস্ক'ও বেঁধে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। কমিটিও তৈরি করেন। সময় নষ্ট না করে শনিবার থেকেই ভোটার তালিকা থেকে ভূত তাড়াতে রাস্তায় নামছেন মেয়র।  


```