Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

বারবার পুলিশের ব্যাখ্যায় তদন্তে 'ফুটো' তৈরি হতে পারে, উদ্বিগ্ন প্রাক্তন প্রধান বিচারপতি

যেখানে সিবিআই তদন্ত করছে, যার তদন্তভার পুলিশের হাতেই নেই, তা নিয়ে কেন বারবার ব্যাখ্যা দিয়ে চলেছে পুলিশ?

বারবার পুলিশের ব্যাখ্যায় তদন্তে 'ফুটো' তৈরি হতে পারে, উদ্বিগ্ন প্রাক্তন প্রধান বিচারপতি

অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি দেবাশিস কর গুপ্ত এবং ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়

শেষ আপডেট: 31 August 2024 16:51

দ্য ওয়াল ব্যুরো: আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় একাধিক তথ্য সামনে আসছে। উঠছে নতুন নতুন প্রশ্ন। যার ব্যাখ্যা দিতে গত কয়েকদিনে একাধিকবার সাংবাদিক বৈঠক করেছেন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়। যেখানে সিবিআই তদন্ত করছে, যার তদন্তভার পুলিশের হাতেই নেই, তা নিয়ে কেন বারবার ব্যাখ্যা দিয়ে চলেছে পুলিশ? এই প্রশ্ন তুলে সরব হলেন, কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি দেবাশিস কর গুপ্ত। উদ্বেগ প্রকাশ করলেন এই বলে, 'পুলিশ এভাবে এমন কিছু সামনে আনছে না তো? যা সিবিআই হয়ত গোপন রেখে তদন্ত করছে। সে ক্ষেত্রে তদন্তে ওই লিকেজ বা ছিদ্র হওয়ার সম্ভাবনা থাকবে।'

তিনি মনে করিয়ে দেন তদন্তভার সিবিআই-এর হাতে তুলে দেওয়ার পর কলকাতা পুলিশ এখন ‘ফাংটাস অফিসিও’, যাদের তদন্তের মেয়াদ ফুরিয়ে গিয়েছে। এই প্রসঙ্গে তাঁর পর্যবেক্ষণ ‘এভরি লিকেজ ইজ আ লস ফর দ্য ইনভেস্টিগেশন টু অ্যারাইভ অ্যাট এ কারেক্ট অ্যান্ড পারফেক্ট কনক্লুসন।’ 

কোন তথ্য প্রমাণ গোপন রাখা হবে, কী তাদের তদন্তে কাজে লাগবে তা সিবিআই জানে। কাজেই এই আবহে যদি বারবার পুলিশ ব্যাখ্যা দেওয়া শুরু করে তাতে তদন্তে প্রতিবন্ধকতা আসতে পারে বলেই মনে করেন তিনি। 


```