Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ভরদুপুরে বাঘাযতীনের স্টেশন রোডে আগুন! দাউদাউ করে জ্বলল চারতলা বাড়ি, আতঙ্কিত স্থানীয়রা

দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিটের জেরেই এমন কাণ্ড।

ভরদুপুরে বাঘাযতীনের স্টেশন রোডে আগুন! দাউদাউ করে জ্বলল চারতলা বাড়ি, আতঙ্কিত স্থানীয়রা

বাঘাযতীন স্টেশন লাগোয়া বাড়িতে আগুন

শেষ আপডেট: 26 November 2024 17:28

কলকাতা ব্যুরো: ফের কলকাতায় অগ্নিকাণ্ড। মঙ্গলবার দুপুরে বাঘাযতীন স্টেশনের কাছেই একটি চারতলা বাড়িতে আচমকাই আগুন লেগে যায় বলে খবর। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন পৌঁছে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু করেছে বলে খবর। 

কীভাবে ওই বাড়িতে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিটের জেরেই এমন কাণ্ড।

এদিন দুপুরে আগুন লাগার বিষয়টি নজরে আসতেই স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান। বাড়িতে ঢুকতে দমকলকর্মীদের বেশ বেগ পেতে হয়। ধোঁয়ার কারণে মুখে মাস্ক পড়ে ঢুকতে হয় তাঁদের। 

পরে খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বাড়িতে আটকে থাকা অনেক মানুষকে নিরাপদে বাইরে বের করে আনেন বলে খবর। তবে এখনও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। আগুনের তীব্রতা বেশি থাকার কারণে দমকলের ইঞ্জিন আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এদিকে জানা গেছে, ওই এলাকায় বিদ্যুতের সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে।

বাঘাযতীন স্টেশন সংলগ্ন এলাকা অত্যন্ত জনবহুল। সেখানেই রয়েছে এই চারতলা বাড়িটি। মঙ্গলবার দুপুরে আচমকা বাড়ি থেকে ধোঁয়া বেরতে দেখেন স্থানীয়রা। এরপরই দোতলার জানলায় চোখ পড়তেই দেখা যায় দাউদাউ করে জ্বলছে আগুন।

চারদিন আগেই ঢাকুরিয়ার কাকুলিয়া রোড এলাকার একটি বস্তিতে আচমকাই আগুন লাগে। দমকলকর্মীরা জানান, প্রদীপের থেকেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এরপর একের পর এক সিলিন্ডারে বিস্ফোরণের জেরে আগুন ভয়াবহ আকার নেয়। পরে দমকলের ৮টি ইঞ্জিনের বেশ কিছুক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। তবে তীব্রতা এতটাই বেশি ছিল যে আশেপাশের ৮টি বাড়ি ভস্মীভূত হয়ে যায়।

খবর পেয়েই কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত বাড়িগুলি নতুন করে তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দেন।


```