Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

উলুবেড়িয়ায় বিধ্বংসী আগুন, পুড়ে ছাই তিনটি ঝুপড়ি, দোকান-গাড়ি

গতকাল রাতে উলুবেড়িয়া নিমদিঘী ১৬ নম্বর জাতীয় সড়কের ধারে বস্তিতে আগুন লেগে যায়।

উলুবেড়িয়ায় বিধ্বংসী আগুন, পুড়ে ছাই তিনটি ঝুপড়ি, দোকান-গাড়ি

শেষ আপডেট: 18 April 2024 11:05

দ্য ওয়াল ব্যুরো: দাউদাউ করে আগুন জ্বলছে উলুবেড়িয়ার বস্তিতে। পুড়ে ছাই হয়েছে তিনটি ঝুপড়ি ঘর, দোকান ও গাড়ি। পুলিশ জানিয়েছে, জাতীয় সড়কের সার্ভিস লেনের পাশে আবর্জনার মধ্যে প্রথমে আগুন লাগে। সেই আগুন পাশে জমা করে প্লাস্টিক ক্যারেটে আগুন ধরে যায়।

গতকাল রাতে উলুবেড়িয়া নিমদিঘী ১৬ নম্বর জাতীয় সড়কের ধারে বস্তিতে আগুন লেগে যায়। আগুনে পুড়ে ছাই হয়ে যায় বস্তির কাছে দাঁড় করানো একটি স্করপিও গাড়িতে। পুলিশ জানিয়েছে, জাতীয় সড়কের সার্ভিস লেনের পাশে ময়লা আবর্জনার মধ্যে প্রথমে আগুন লাগে। সেই আগুন পাশে জমা করে রাখা কয়েকশো সবজির প্লাস্টিক ক্যারেটে ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুনে বিশাল আকার নেয়।

আগুন ছড়িয়ে পড়তে থাকে দ্রুত। আগুন পরপর তিনটি চায়ের দোকানে লেগে যায় এবং আগুনে পুড়ে যায় তিনটি দোকান। ঘটনাস্থলে যায় উলুবেড়িয়া থানার পুলিশ। 

গত শনিবার দক্ষিণ দমদম পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের ছাতাকল এলাকার ঝুপড়িতে আগুন লাগে। বেশিরভাগ ঝুপড়িতে ত্রিপলের ছাউনি থাকায় আগুন নিমেষে ছড়িয়ে পড়ে। ঝুপড়ির পাশে কিছু পুরনো তোষক ও প্লাস্টিকের চেয়ার মজুত থাকায় আগুন আরও ভয়াবহ রূপ নেয়। স্থানীয়রাই প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান। ডোবা থেকে জল নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু হয়। ঝুপড়ির পাশের খাটালেও আগুন ছড়িয়ে পড়ে। ঝলসে মৃত্যু হয় একাধিক গবাদি পশুর। ঘটনাস্থলে যান ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া। দমকলের ১০ টি ইঞ্জিন প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।


```