Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

RG Kar: অপরাধীরা এখনও মুক্ত, সম্পূর্ণ ন্যায়বিচার চাই! ১৪ অগস্ট গণকনভেনশনের ডাক

ইতিমধ্যেই বহু বিশিষ্ট নাগরিক, মানবাধিকার কর্মী, আইনজীবী, চিকিৎসক, সংস্কৃতিকর্মী ও সাংবাদিক এই দাবির সমর্থনে এগিয়ে এসেছেন। তাঁদের মতে, প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্ব যদি ন্যায়বিচার নিশ্চিত না করে, তবে এ ধরনের ঘটনা রোধ করা সম্ভব নয়।

RG Kar: অপরাধীরা এখনও মুক্ত, সম্পূর্ণ ন্যায়বিচার চাই! ১৪ অগস্ট গণকনভেনশনের ডাক

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 12 August 2025 16:42

দ্য ওয়াল ব্যুরো: আরজি কর কাণ্ডের (RG Kar Case) এক বছর পার হয়েছে। কিন্তু এখনও সম্পূর্ণ ন্যায়বিচার মেলেনি বলেই দাবি। গত শুক্রবার এই ইস্যুতে একদিকে হয়েছিল 'রাত দখল', শনিবার হয়েছিল নবান্ন অভিযান। তার ডাক দিয়েছিলেন নির্যাতিতার বাবা-মা। আগামী ১৪ অগস্টও (14 August) একাধিক কর্মসূচি রয়েছে প্রতিবাদীদের। তার মধ্যেই যুক্ত হল গণকনভেনশন (Mass Convention)।

ডাক্তার তরুণীর মৃত্যুর ঘটনায় দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবিতে আগামী ১৪ অগস্ট নাগরিক কনভেনশনের ডাক দেওয়া হয়েছে। আয়োজকদের আহ্বান, ন্যায় ও মানবাধিকারের স্বার্থে সমাজের বিভিন্ন স্তরের মানুষকে এই উদ্যোগে যোগ দিতে হবে।

আয়োজকরা অভিযোগ করেছেন, প্রশাসনিক উদাসীনতায় আরজি করের নির্যাতিতার মৃত্যু হয়েছে। তাঁদের দাবি, ধর্ষণ ও নির্যাতনের মতো গুরুতর অভিযোগে অভিযুক্ত অনেকেই এখনও মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে, যা ন্যায়বিচারের পথে বড় বাধা। পাশাপাশি, অপরাধীদের শাস্তি নিশ্চিত করা এবং ভুক্তভোগী পরিবারের সুরক্ষারও দাবি জানানো হয়েছে।

ইতিমধ্যেই বহু বিশিষ্ট নাগরিক, মানবাধিকার কর্মী, আইনজীবী, চিকিৎসক, সংস্কৃতিকর্মী ও সাংবাদিক এই দাবির সমর্থনে এগিয়ে এসেছেন। তাঁদের মতে, প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্ব যদি ন্যায়বিচার নিশ্চিত না করে, তবে এ ধরনের ঘটনা রোধ করা সম্ভব নয়।

আয়োজকদের বক্তব্য, ১৪ আগস্টের কনভেনশনে নির্যাতিতার মৃত্যুর জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা ও ভবিষ্যতে এ ধরনের অপরাধ ঠেকাতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিই মূল কেন্দ্রবিন্দু হবে।


```