Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কলকাতায় যাত্রী সংখ্যা কম হওয়ায় বহু বাস বাতিল, শুনশান বাবুঘাট বাস টার্মিনাস

কলকাতায় যাত্রী সংখ্য়া কম হওয়ায় বহু বাস বাতিল করা হয়েছে। থমথমে বাবুঘাট বাস টার্মিনাস। ধর্মতলা বাস টার্মিনাসে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার দিঘাগামী বাস চলাচলও পুরোপুরি বন্ধ।

কলকাতায় যাত্রী সংখ্যা কম হওয়ায় বহু বাস বাতিল, শুনশান বাবুঘাট বাস টার্মিনাস

শুনশান বাবুঘাট

শেষ আপডেট: 25 October 2024 11:40

দ্য ওয়াল ব্যুরো: ঘূর্ণিঝড় দানার প্রভাব পড়েছে দূরপাল্লার বাস পরিষেবায়। কলকাতায় যাত্রী সংখ্যা কম হওয়ায় বহু বাস বাতিল করা হয়েছে। থমথমে বাবুঘাট বাস টার্মিনাস। ধর্মতলা বাস টার্মিনাসে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার দিঘাগামী বাস চলাচলও পুরোপুরি বন্ধ। দুর্যোগের আশঙ্কায় কলকাতা-সহ বিভিন্ন জায়গায় ফেরি পরিষেবা বন্ধ রাখা হয়েছে। 

'দানা'র দাপট থেকে বাঁচতে দীর্ঘ সময় ট্রেন চলাচল বন্ধ ছিল। অবশেষে শিয়ালদহ দক্ষিণ শাখায় লোকাল ট্রেন চালু হয়। কাল রাত ৮টা থেকে শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন বন্ধ ছিল। পূর্ব নির্ধারিত সময় মেনেই আজ সকাল ১০টা থেকে শুরু হয় ট্রেন চলাচল।

অন্যদিকে, কলকাতা বিমানবন্দরেও শুরু হয়েছে বিমান পরিষেবা। যদিও দানার প্রভাবে বাতিল হয়েছে বহু বিমান। যার কারণে ভোগান্তির শিকার বহু যাত্রীরা। 

'দানা'র প্রভাব বাংলায় যে মারাত্মক পড়েছে এমনটা নয়। কিন্তু যে পরিমাণ বৃষ্টি হচ্ছে শুক্রবার সকাল থেকে তাতে একাধিক এলাকা ইতিমধ্যে জলমগ্ন। বেহালা থেকে শুরু করে বালিগঞ্জ, কসবা-সহ দক্ষিণ কলকাতার একাধিক এলাকা জলমগ্ন। সকাল থেকে রাস্তায় খুব বেশি দেখা মিলছে না বাস-অটোর। 

এদিকে, অনেক জায়গায় ঝড়ের কারণে গাছও ভেঙে পড়েছে। রাজ্যের একাধিক জেলায় এই ধরনের ছবি দেখা গেছে। বিশেষ করে সাগরের বিভিন্ন জায়গায় গতকাল রাতে বড় বড় গাছ রাস্তার ওপরে ভেঙে পড়েছে।

কলকাতার রাস্তায় জমা জল সরাতে তৎপর প্রশাসন। সিসি ক্যামেরায় নজর রেখে দ্রুত পরিস্তিতি স্বাভাবিক করার কাজ চলছে। 


```