Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তিন বছর পর মানিকতলার উপ নির্বাচনের জট খুলল, মামলা প্রত্যাহার করলেন কল্যাণ

তবে যেহেতু ভোট ঘোষণা হয়ে গেছে, নির্বাচনও শুরু হয়ে গেছে, তাই এর মাঝে মানিকতলায় উপ নির্বাচনের সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে। সেক্ষেত্রে লোকসভা ভোট মিটলেই এই কেন্দ্রে উপ নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হতে পারে।

 তিন বছর পর মানিকতলার উপ নির্বাচনের জট খুলল, মামলা প্রত্যাহার করলেন কল্যাণ

প্রয়াত বিধায়ক সাধন পাণ্ডে ও বিজেপি নেতা কল্যাণ চৌবে

শেষ আপডেট: 9 May 2024 21:17

দ্য ওয়াল ব্যুরো: অবশেষে তিন বছর পর মানিকতলার নির্বাচন নিয়ে জটিলতা দূর হল। মামলা প্রত্যাহার করে নিলেন বিজেপি নেতা কল্যাণ চৌবে।

 তবে দেশজুড়ে যেহেতু নির্বাচনে শুরু হয়ে গেছে, তাই লোকসভা ভোট শেষ হওয়ার আগে এই কেন্দ্রে নির্বাচনের কোনও সম্ভাবনা নেই।

একুশের বিধানসভা ভোটে ২০ হাজার ২৩৮ ভোটে জয়ী হন মানিকতলার ন'বারের বিধায়ক সাধন পাণ্ডে। পরাজিত হন বিজেপি প্রার্থী কল্যান চৌবে। এরপরই ভোটের ফলাফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়ের করেন কল্যাণ। এরই মাঝে শারীরিক অসুস্থতার কারণে ২০২২ সালের ২০ ফেব্রুয়ারি মুম্বইয়ের হাসপাতালে মৃত্যু হয় সাধনবাবুর।

সাধনবাবুর মৃত্যু হলেও কল্যাণের মামলার জেরে এই কেন্দ্রে এখনও উপনির্বাচন হয়নি। ফলে সংশ্লিষ্ট কেন্দ্রের উন্নয়নও থমকে রয়েছে।
 
বিজেপি নেতা কল্যাণের অনীহার কারণে হাইকোর্টে এই মামলার শুনানি পিছিয়ে যাচ্ছে বলে অভিযোগ ওঠে। এ ব্যাপারে রাজ্যের তরফে সুপ্রিমকোর্টে মামলা দায়ের করা হয়। শীর্ষ আদালত কল্যাণকে তীব্র ভর্ৎসনা করে। আদালত শোকজও করেন তাঁকে। এরপরই গত ২৯ এপ্রিল কলকাতা হাইকোর্টে মামলা প্রত্যাহার করার কথা জানান বিজেপি নেতা কল্যাণ। 

আদালত সূত্রের খবর, বৃহস্পতিবার কল্যাণের মামলা প্রত্যাহারের আবেদন গ্রহণ করেছেন বিচারপতি জয় সেনগুপ্ত।  তবে যেহেতু ভোট ঘোষণা হয়ে গেছে, নির্বাচনও শুরু হয়ে গেছে, তাই এর মাঝে মানিকতলায় উপ নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারির সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে। সেক্ষেত্রে লোকসভা ভোট মিটলেই এই কেন্দ্রে উপ নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হতে পারে।


```