Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

স্ত্রীকে কুনজরে দেখার অভিযোগ, ব্যক্তির চোখ খুবলে নিলেন স্বামী, গণপিটুনিতে তাঁরই মৃত্যু

গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

স্ত্রীকে কুনজরে দেখার অভিযোগ, ব্যক্তির চোখ খুবলে নিলেন স্বামী, গণপিটুনিতে তাঁরই মৃত্যু

প্রতীকী ছবি

শেষ আপডেট: 5 March 2025 22:47

দ্য ওয়াল ব্যুরো: রক্তারক্তি কাণ্ড দক্ষিণ দমদমের প্রমোদনগরে। এক মহিলার বাড়ির দরজায় বুধবার সকালে হঠাৎই টাল খেয়ে পড়ে যান এক ব্যক্তি। তাঁকে দেখেই চটে যান গৃহকর্তা। বেধড়ক মারধর করে চোখ উপড়ে নেন। পাল্টা গৃহকর্তাকে পেটান স্থানীয়রা। ঘটনাস্থলেই মৃত্যু হয় ব্যক্তির। মদ্যপ ব্যক্তি গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। 

স্থানীয়রা জানাচ্ছেন, প্রদীপ সরকার নিয়মিত মদ্যপান করেন। ওই গৃহকর্তার স্ত্রীর দিকে তাঁর কুদৃষ্টি ছিল। বুধবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ প্রদীপ সরকার মদ্যপ অবস্থায় রাস্তা দিয়ে যাচ্ছিলেন। সে সময়ই টাল খেয়ে পড়ে যান গোকুল মণ্ডলের বাড়ির দরজায়। 

এই ঘটনায় গোকুল দ্রুত ঘর থেকে বেরিয়ে আসেন। প্রদীপ সরকারের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। গোকুলের অভিযোগ ছিল, তাঁর স্ত্রীর দিকে খারাপ চোখে তাকিয়েছেন ওই ব্যক্তি। আর সেই নিয়েই তর্ক করতে শুরু করেন। হাতাহাতি শুরু হলে গোকুল প্রদীপ সরকারের বুকের ওপর বসে তাঁর দুটো চোখ খুবলে নেন। 

এই ঘটনা দেখার পর স্থানীয়রা রাগে ফেটে পড়েন এবং গোকুল মণ্ডলের ওপর চড়াও হন। গণপিটুনিতে অচৈতন্য হয়ে পড়েন তিনি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমদম থানার পুলিশ। গোকুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

আর এদিকে প্রদীপ সরকারকেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি বর্তমানে চিকিৎসাধীন। দৃষ্টিশক্তি তার ফিরবে কিনা সে বিষয়ে কিছু বলতে পারছেন না চিকিৎসকরা। 

গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয়দের সঙ্গেও কথা বলছেন আধিকারিকরা।


```