Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘লক্ষ্মীর ঝাঁপি’ নিয়ে দুপুরে সন্দেশখালিতে মমতা, সুবিধা দেওয়ার মেগা আয়োজন

সোমবার সেখানে যাচ্ছেন তিনি। বেলা ১২’টায় সন্দেশখালির ঋষি অরবিন্দ মিশন মাঠে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার অবতরণের কথা।

‘লক্ষ্মীর ঝাঁপি’ নিয়ে দুপুরে সন্দেশখালিতে মমতা, সুবিধা দেওয়ার মেগা আয়োজন

ফাইল চিত্র

শেষ আপডেট: 30 December 2024 10:38

দ্য ওয়াল ব্যুরো: বসিরহাটে লোকসভা ভোটের প্রচারে গিয়ে কথা দিয়েছিলেন, সন্দেশখালি যাবেন। দ্বীপভূমি তখন উত্তপ্ত মহিলাদের লাঞ্ছনা, ভেরি দখলের মতো অভিযোগ ঘিরে। সেই সন্দেশখালি রবিবার থেকে সেজে উঠেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর ঘিরে। সোমবার সেখানে যাচ্ছেন তিনি। বেলা ১২’টায় সন্দেশখালির ঋষি অরবিন্দ মিশন মাঠে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার অবতরণের কথা।

সরকারি সূত্রের খবর, ‘লক্ষ্মীর ঝাঁপি’ নিয়ে সন্দেশখালি যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি রাজ্য সরকারের একাধিক প্রকল্পের সুবিধা দ্বীপভূমির বাসিন্দাদের হাতে তুলে দেবেন। তারমধ্যে আছে সবুজসাথীর সাইকেল, বাংলার আবাস যোজনার ঘর তৈরির চেক, মৎস্যজীবীদের নৌকা, স্থানীয় বেকারদের ই-রিকশ ইত্যাদি।

সুন্দরবনের এই দ্বীপটি বছরের গোড়ায় শিরোনাম হয়েছিল স্থানীয় তৃণমূল নেতা শেখ সাজাহান ও তার অনুগামীদের বিরুদ্ধে সমান্তরাল প্রশাসন চালানোর অভিযোগ ঘিরে। মহিলারা পথে নেমে বিক্ষোভ করেছিলেন যৌন লাঞ্ছনার প্রতিবাদে। অভিযাগের জবাবে মুখ্যমন্ত্রী প্রশাসনিক ব্যবস্থা নেন। তৃণমূলও সাংগঠনিক পদক্ষেপ করে।

পাশাপাশি মুখ্যমন্ত্রী সন্দেশখালি সফরে যাওয়ার কথা বলেন। সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো বলেন, মুখ্যমন্ত্রীর কোনও দলীয় কর্মসূচি নেই। আসছেন প্রশাসনিক কর্মসূচিতে অংশ নিতে। তবে সভাস্থলে হাজার কুড়ি মানুষের বসার ব্যবস্থা হয়েছে। তবে উপস্থিতি আরও বেশি হতে পারে।


```