Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

যুব সমাজের জন্য বিশেষ উদ্যোগ মুখ্যমন্ত্রীর, বিরসা মুন্ডার জন্মদিনে সপ্তাহব্যাপী কর্মসূচি

শুক্রবার থেকে শুরু হওয়া অনুষ্ঠান চলবে আগামী ২১ নভেম্বর পর্যন্ত। 

যুব সমাজের জন্য বিশেষ উদ্যোগ মুখ্যমন্ত্রীর, বিরসা মুন্ডার জন্মদিনে সপ্তাহব্যাপী কর্মসূচি

আদিবাসী ভবনের অনুষ্ঠানে উপস্থিত মমতা বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 15 November 2024 19:29

দ্য ওয়াল ব্যুরো: উত্তরবঙ্গ সফর শেষে কলকাতায় ফিরেই আদিবাসী ভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিরসা মুন্ডার ১৫০-তম জন্মবার্ষিকী উপলক্ষে তিনি রাজারহাটে পরিষ্কার জানান, সপ্তাহব্যাপী রাজ্য জুড়ে বিরসা মুন্ডার জন্মের সার্ধ শতবর্ষ উৎসব পালিত হবে। আজ থেকে শুরু হওয়া অনুষ্ঠান চলবে আগামী ২১ নভেম্বর পর্যন্ত। 

কেন এমন উদ্যোগ? 

এদিন মমতা মনে করিয়ে দেন, 'আগামী প্রজন্মের কাছে বিরসা মুন্ডার অবদানের কথা তুলে ধরতেই রাজ্যের তরফে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামের লড়াইয়ে উজ্জ্বল নাম বিরসা মুন্ডা।' 

মুখ্যমন্ত্রী মনে করিয়ে দেন, 'মাত্র ২৫ বছর বয়সে তীর ধনুক নিয়ে দেশের জন্য লড়াই করে নিজের জীবন দিয়েছেন। বিরসাই মনে করিয়েছিলেন, ফরেস্টের অধিকার শুধুমাত্র ট্রাইবালদের হাতে থাকা উচিত। পরে আমাদের সরকারই জঙ্গলের অধিকার সেখানকার আদিবাসী মানুষদের হাতে পাকাপাকিভাবে তুলে দিয়েছি।’ 

মমতা এদিন বলেন, ‘তাঁর আপোষহীন সংগ্রামের জন্যই তিনি বিরসা ভগবান নামে পরিচিত। মানুষ যাতে অনুপ্রাণিত হন, সেদিকে প্রথম থেকেই জোর দিয়েছে আমাদের সরকার।'

এদিন আদিবাসী সম্প্রদায়ের হাতে মুখ্যমন্ত্রী যেমন ধামসা, মাদল তুলে দেন তেমনই ক্রীড়াক্ষেত্রে তাঁদের অসামান্য কৃতিত্বের কথা উল্লেখ করেন। মমতা জানান, 'গর্ব করে বলতে পারি আগামীদিনে এরা অলিম্পিক জিতবে। ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা না পেলেও আমার আদিবাসী ভাই-বোনেরা সেই আশা পূরণ করবেই।’

মুখ্যমন্ত্রী আরও মনে করিয়ে দেন, জঙ্গল আগে রক্তাক্ত ছিল, আমরাই সেখানে শান্তি ফিরিয়েছি। এরপর আদিবাসী সম্প্রদায়ের জন্য সরকার কী করেছে তার খতিয়ানও তুলে ধরেন তিনি। 

মমতা বলেন, রাজ্যে ২১ লক্ষ ৬২ হাজার ছাত্রছাত্রীকে স্কলারশিপ দেওয়া হয়। সাঁওতালি ভাষাকে আমরাই স্বীকৃতি দিয়েছি। আদিবাসী সম্প্রদায়ের পাশে দাঁড়াতে অনেক আইসিডিএস সেন্টার করা হয়েছে।’

এছাড়া বন্য অধিকার আইনের মাধ্যমে প্রায় ৪৯ হাজার আদিবাসী মানুষকে ফরেস্ট পাট্টা এবং ৮৫১ কমিউনিটি পাট্টা দেওয়া হয়েছে। ঝাড়গ্রামে কবি সাধু রামচাদ মুর্মুর নামে বিশ্ববিদ্যালয় ও নয়াগ্রামে পণ্ডিত রঘুনাথ মুর্মুর নামে কলেজ করা হয়েছে।

আদিবাসী সম্প্রদায়ের পাশে দাঁড়াতে অনেক আইসিডিএস সেন্টার করা হয়েছে। সেলফ হেল্প গ্রুপ্রের জন্য টাকা দিয়েছি। রাজ্য স্তরে টাকা দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মনে করিয়ে দেন, এখন ওরা বিনামূল্যে রেশন পায়। আগে ঠিকমতো খেতে পেত না। ১ কোটি ৬২ লক্ষের বেশি কাস্ট সার্টিফিকেট দিয়েছে আমাদের সরকার।’

শুক্রবার কলকাতায় ফেরার আগে বাগডোগরা বিমানবন্দর থেকে ট্যাব কেলেঙ্কারি নিয়ে প্রথমবার মুখ খোলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ইতিমধ্যেই সিট গঠন হয়েছে। প্রশাসনের ভূমিকার প্রশংসা করে মমতা বলেন ইতিমধ্যেই হ্যাকারদের তদন্ত করে গ্রেফতারও করা হচ্ছে। শুধু তাই নয়, ট্যাব জালিয়াতিতে একজনের টাকা অন্য অ্যাকাউন্টে যাওয়ার ব্যাপারে তিনি আশ্বস্ত করে বলেন, যাদের যাদের ট্যাবের টাকা গায়েব হয়েছে তাদের প্রত্যেককে প্রাপ্য টাকা ফিরিয়ে দেওয়া হবে। পাশাপাশি ভিনরাজ্যের হ্যাকারদের দিকে আঙুল তুলে মুখ্যমন্ত্রী জানান, মহারাষ্ট্র থেকেও হাইজ্যাক করা হয়েছে। রাজস্থান থেকেও হাইজ্যাক করেছে। সব স্টেট থেকে হাইজ্যাক করা হয়েছে। এই গ্রুপটাকে আমরাই ধরেছি।


```