Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Madhyamik 2025: মাধ্যমিকে অষ্টম লেকটাউনের অবন্তিকা, জেলার জয়জয়কারের মাঝে উজ্জ্বল কলকাতাও

অবন্তিকার মা গোটা বিষয়টি এখনও বিশ্বাস করে উঠতে পারছেন না। তিনি জানান, এভাবে দিন কাটবে আশা করেননি।

Madhyamik 2025: মাধ্যমিকে অষ্টম লেকটাউনের অবন্তিকা, জেলার জয়জয়কারের মাঝে উজ্জ্বল কলকাতাও

অবন্তিকা ও তাঁর মা

শেষ আপডেট: 2 May 2025 12:12

প্রিয়াঙ্কা পাত্র

মাধ্যমিকে রাজ্যে অষ্টম লেকটাউনের অবন্তিকা রায়। পেলেন ৬৮৮। কলকাতায় তিনি প্রথম। রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস স্কুলের অবন্তিকা সকাল থেকেই এনিয়ে উচ্ছ্বসিত। ভাল ফলের আশা করলেও কলকাতায় প্রথম হবেন বা রাজ্যে প্রথম দশে থাকবেন, তা তিনি ভাবেননি। 

সারাদিন বইয়ে মুখ গুঁজে থাকায় বিশ্বাসী নন অবন্তিকা। জানান, ১০ ঘণ্টা পড়তেন দিনে কিন্তু মাঝে ব্রেক নিয়ে বোনের সঙ্গে খেলা, গল্পের বই পড়া ছিল প্রথম পছন্দ। পড়াশোনা করতে ভাল লাগে বরাবর। আগামীতেও এভাবেই এগিয়ে যেতে চান। হতে চান ডাক্তার। তাঁর এই স্বপ্ন বাস্তবায়িত করতে সর্বদা পাশে থাকবেন বলে জানান তাঁর মা। 

অবন্তিকা বলেন, 'অত্যন্ত আনন্দ হচ্ছে, বলে বোঝানো যাবে না। ভাল রেজাল্ট হবে জানতাম, এতটা হবে আশা করিনি। সেভাবে আলাদা করে কিছু বলার নেই। আমি চাই এভাবে ভবিষ্যতে এগিয়ে যেতে।' কী পড়তে ভাল লাগে তাঁর? উত্তরে কিছু না ভেবেই জানান, ফিজিক্স। 

তাঁর এই রেজাল্টের কথা জানতে পেরে শুভেচ্ছা জানাতে লেকটাউনের বাড়ি পৌঁছন স্থানীয় কাউন্সিলর। তিনি ফুল-মিষ্টি দিয়ে সংবর্ধনা দেন। 

অবন্তিকার মা গোটা বিষয়টি এখনও বিশ্বাস করে উঠতে পারছেন না। তিনি জানান, এভাবে দিন কাটবে আশা করেননি। গতকাল থেকে চিন্তায়  ছিলেন। কিন্তু এখন অবশ্যই খুব খুশি। আগামীদিনে এমনভাবেই এগিয়ে যাক মেয়ে, এই আশাই করছেন।


```