Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

মুখ্যমন্ত্রী হকার তুলে ঠিক করছেন, ওরা কি নোটিস দিয়ে বসেছিল: মদন

কলকাতায় দীর্ঘদিন ধরে হকারদের সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন মদন মিত্র। এদিন তিনি বলেন, “ভুলটা করে গেছিল সিপিএম।"

মুখ্যমন্ত্রী হকার তুলে ঠিক করছেন, ওরা কি নোটিস দিয়ে বসেছিল: মদন

দ্য ওয়ালকে মদন মিত্রর সাক্ষাৎকার

শেষ আপডেট: 26 June 2024 22:35

দ্য ওয়াল ব্যুরো: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কলকাতা, বিধাননগর, হাওড়া জুড়ে গত ৪৮ ঘণ্টা ধরে হকার ও বেআইনি জবরদখল উচ্ছেদ অভিযান চলছে। তা নিয়ে আবার শুভেন্দু অধিকারীরা যখন উষ্মা প্রকাশ করতে শুরু করেছেন, তখন দিদির সমর্থনে জোরালোভাবেই দাঁড়ালেন হকার নেতা মদন মিত্র। 

বুধবার 'দ্য ওয়াল'কে দেওয়া সাক্ষাৎকারে মদন মিত্র বলেন, “মনে রাখতে হবে এটা অপারেশন সানশাইন নয়। সিপিএম জমানায় মারধর করে হকারদের তুলে দেওয়া হয়েছিল। এখন কোনও হকারকে মারধর করে তোলা হচ্ছে না। মাইকিং করে তুলে দেওয়া হচ্ছে।” তাঁর কথায়, “কেউ যদি এর পরেও উঠতে না চায়, তখনই একমাত্র পুলিশকে ফোর্স ব্যবহার করতে হচ্ছে। নইলে নয়।” 

কলকাতায় যখন হকার উচ্ছেদ চলছে, তখন এদিন সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “হকারদের অমানবিকভাবে তুলে দেওয়া হচ্ছে। ওদের আগে থেকে নোটিস দেওয়া উচিত ছিল।”

এর জবাবে মদন মিত্র বলেন, “হকাররা কি নোটিস দিয়ে বসেছিল? তুলে দিয়ে ঠিক করছেন মুখ্যমন্ত্রী।” 

কলকাতায় দীর্ঘদিন ধরে হকারদের সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন মদন মিত্র। এদিন তিনি বলেন, “ভুলটা করে গেছিল সিপিএম। পরে আমাদেরও কেউ কেউ যে তাদের আস্কারা দিয়েছে, তা নিয়ে সন্দেহ নেই। কথা ছিল, ফুটপাতের দুই তৃতীয়াংশ ছেড়ে দিয়ে ওরা এক তৃতীয়াংশে বসবে। দোকান তৈরি করতে শুধু প্লাস্টিক ব্যবহার করবে। কিন্তু ওরা পেয়ে বসেছে। ধর্মতলা এলাকায় ফুটপাত তো ওদের দখলেই চলে গেছে। রাস্তার অর্ধেকও দখল করে নিয়েছেন ওঁরা।” 

মদনের কথায়, “মমতা বন্দ্যোপাধ্যায় হকার-বিরোধী নন। তিনিও চেয়েছিলেন, হকাররা দুটো খাক, অন্ন পাক। কিন্তু মনে রাখতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায় শুধু তৃণমূলের মুখ্যমন্ত্রী নন। তিনি বাংলার মুখ্যমন্ত্রী।”

মদন মিত্র বোঝাতে চান, হকারদের জন্য যখন সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে তখন মুখ্যমন্ত্রীকে পদক্ষেপ করা ছাড়া উপায় ছিল না। কারণ, যাঁদের উপর দেখভাল করার দায়িত্ব ছিল তাঁরা তা করেননি। 

'দ্য ওয়াল'কে দেওয়া সাক্ষাৎকারে মদন মিত্র স্পষ্ট করেই বলেন, “এখন যা অবস্থা, তাতে মমতা বন্দ্যোপাধ্যায় না বললে যেন কিছু হবে না। কেউ নিজের কাজটা করছেন না। গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছেন। মুখ্যমন্ত্রী না বলা পর্যন্ত হচ্ছে না।”


```