Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

যাদবপুরের সদ্য অপসারিত ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপের নির্দেশ

সমাবর্তনের অনুষ্ঠান অবৈধ। ফান্ডের হিসেবও নেই। টাকা ফেরত না দিলে অন্য ব্যবস্থার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস। ১ মার্চের ঘটনা নিয়েও জবাব তলব করেছে রাজভবন।

যাদবপুরের সদ্য অপসারিত ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপের নির্দেশ

ভাস্কর গুপ্ত

শেষ আপডেট: 30 March 2025 23:36

দ্য ওয়াল ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) অপসারিত উপাচার্য ভাস্কর গুপ্তর (Bhaskar Gupta) বিরুদ্ধে আইনি পদক্ষেপের নির্দেশ দিল রাজভবন (Raj Bhavan)। সমাবর্তনের টাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টে ফেরতের নির্দেশের পর এবার আইনি পদক্ষেপ। 

সমাবর্তনের অনুষ্ঠান অবৈধ। ফান্ডের হিসেবও নেই। টাকা ফেরত না দিলে অন্য ব্যবস্থার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস। ১ মার্চের ঘটনা নিয়েও জবাব তলব করেছে রাজভবন।

এ ব্যাপারে অবশ্য রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এক গুচ্ছ প্রশ্ন রেখে জানিয়েছেন, "সমাবর্তন কবে করেছেন, তার হিসেবই বা কেন চাইছেন, হিসেব কোথায় জমা দেবেন? যিনি উপাচার্যই নেই তাঁকে উপাচার্য থেকে বরখাস্ত করলেন, আবার উপাচার্য হিসেবে শোকজ করলেন। এটাকে আমি কী বলব আমি জানি না।"

ভাস্কর গুপ্তের 'প্রফেসরশিপ'-এর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ৩১ মার্চ। তার আগেই তাঁকে সরিয়ে দেওয়া হয়। ক'দিন আগেই আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি দিয়ে মেয়াদ শেষের আগে স্থায়ী উপাচার্য পদে নিয়োগ চেয়ে চিঠি পাঠানো হয়েছিল। যাদবপুর বিশ্ববিদ্যালয় অধ্যাপক সংগঠন 'জুটা' সেই চিঠিতে উল্লেখ করে যে, স্থায়ী উপাচার্য নিয়োগ না করা হলে বিশ্ববিদ্যালয়ে আইনি অচলাবস্থা তৈরি হতে পারে।

 

গত বছর এপ্রিল মাসে রাজভবন থেকে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ভাস্কর গুপ্তকে বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য হিসাবে নিয়োগ করেন সিভি আনন্দ বোস। তাঁর নিয়োগের সময় একজন অধ্যাপক হিসাবেই উপাচার্যপদের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল।

সুপ্রিম কোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে রাজ্যপাল ইতিপূর্বেই রাজ্যের ৩৬টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১৯টি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ করেছেন। বাকি আরও ১৬টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ এখনও থমকে রয়েছে। যার মধ্যে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ও।


```