Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়কে তলব করল লালবাজার, কী কারণ

ঠিক কী কারণে তাঁকে তলব করা হয়েছে তা স্পষ্ট নয়। 

তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়কে তলব করল লালবাজার, কী কারণ

শেষ আপডেট: 18 August 2024 13:35

দ্য ওয়াল ব্যুরো: আরজি কর ইস্যুতে শুরু থেকেই মুখ খুলেছেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। মহিলাদের 'রাত দখল'-এর প্রতিবাদে সামিল হওয়ার ডাক দিয়েছিলেন। পরবর্তী সময়ে কলকাতা পুলিশের সিপিকে নিয়েও পোস্ট করেছেন। এবার তাঁকে ডেকে পাঠাল লালবাজার। যদিও ঠিক কী কারণে তাঁকে তলব করা হয়েছে তা স্পষ্ট নয়। 

মহিলা চিকিৎসক-পড়ুয়া ধর্ষণ, খুনের ঘটনায় কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়ে সিবিআইকে চিঠি দিয়েছেন সুখেন্দু। এমনকী স্বচ্ছ্বতার সঙ্গে দ্রুত তদন্ত শেষ করার জন্যও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে আবেদন রেখেছেন তৃণমূল সাংসদ। নিজের সপক্ষে একাধিক যুক্তিও দেন তিনি। ঘটনাচক্রে, এরপরই লালবাজার থেকে তলব করা হল তাঁকে।   

রবিবার বিকেল ৪টের মধ্যে তৃণমূল সাংসদকে লালবাজার আসতে বলা হয়েছে। সুখেন্দু শেখর রায় তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে আরজি কর ইস্যুতে লিখেছিলেন, ''"কারা আত্মহত্যার কথা রটিয়েছিল? কেন ৩দিন পরে ঘটনাস্থলে স্নিফার ডগ? কেন সেমিনার হলের দেওয়াল ভাঙা হল? এরকম শতাধিক প্রশ্ন আছে। সিপি, প্রাক্তন অধ্যক্ষকে হেফাজতে নিয়ে জেরা করুক সিবিআই।'' সূত্রের খবর, তৃণমূল সাংসদের একাধিক বক্তব্য ভুল বলে দাবি করেছে পুলিশ। তিনি কেন এমন পোস্ট করেছেন, তা জানতেই তাঁকে ডেকে পাঠানো হয়েছে। 

আরজি কর প্রসঙ্গে সুখেন্দুর এর আগে বক্তব্য ছিল, শুধু পশ্চিমবঙ্গ নয় দেশের অনেক জায়গাতেই এমন পৈশাচিক ঘটনা ঘটেছে, ঘটেও। তা যাতে ভবিষ্যতে আর না হয় সেজন্য আরও কঠোর আইন আনা জরুরি। শনিবার এই ইস্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠিও দেন তিনি। শীতকালীন অধিবেশনেই যাতে এই সংক্রান্ত বিল আনা হয়, সে আর্জিও করেছেন তৃণমূল সাংসদ।

এদিকে কলকাতা পুলিশ অনেক আগে থেকেই দাবি করে আসছে যে, আরজি ক্রের ঘটনা নিয়ে সোশ্যাল মাধ্যমে একাধিক গুজব ছড়িয়েছে। ইতিমধ্যে একাধিক রাজনৈতিক নেতা, ইউটিউবার, সোশ্যাল ইনফ্লুয়েনসরদের তলব করেছিল লালবাজার। সেই তালিকায় এবার ঢুকে পড়লেন খোদ শাসক দলের সাংসদ।  


```