Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

কার্নিভালে যোগ দিলেন লক্ষাধিক মানুষ! টুইটে ধন্যবাদ জানিয়ে কী লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়

প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া সময় যত গড়িয়েছে উত্তরোত্তর মানুষের ভিড়ও ততই বেড়েছিল। উৎসবে ফিরতে দেখা গিয়েছিল মানুষকে।

কার্নিভালে যোগ দিলেন লক্ষাধিক মানুষ! টুইটে ধন্যবাদ জানিয়ে কী লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়

দুর্গা পুজোর কার্নিভালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: 15 October 2024 23:58

দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুজোর আগে উৎসবে না ফেরার আহ্বান জানিয়ে অনেকেই রীতিমতো ঝড় তুলেছিল সোশ্যাল মাধ্যমে। কিন্তু মহালয়ায় শ্রীভূমির পুজো উদ্বোধনের দিনই লেকটাউন দেখেছিল মানুষের ভিড় কাকে বলে। প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া সময় যত গড়িয়েছে উত্তরোত্তর মানুষের ভিড়ও ততই বেড়েছিল। উৎসবে ফিরতে দেখা গিয়েছিল মানুষকে।

মঙ্গলবার রেড রোডে রাজ্যের আয়োজিত দুর্গা পুজো কার্নিভালেও তার অন্যথা হল না। বিকেল সাড়ে চারটে থেকে পরের সাড়ে পাঁচ ঘণ্টা শহরের সেরা পুজোগুলি দেখতে ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে মানুষের ভিড়। লাখো মানুষের সেই ভিড়ের মুহূর্তকে নিজের ফেসবুক পেজে বন্দি করে রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


রাতে সোশ্যাল মাধ্যমে পোস্ট করে নিজেই একথা জানান মুখ্যমন্ত্রী। একই সঙ্গে দুর্গা পুজোর কার্নিভালে লাখো মানুষের উপস্থিতির জন্য সকলকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।

বস্তুত, প্রতিবারের মতো এবারও দুর্গা পুজোর কার্নিভাল উপলক্ষে সেজে উঠেছিল রেড রোড। মঙ্গলবার বিকেল সাড়ে চারটে থেকে রেড রোডে কার্নিভাল শুরুর কথা জানিয়েছিল রাজ্য।

দুপুর থেকে অবশ্য শহরের বিভিন্ন পুজো উদ্যোক্তারা প্রতিমা নিয়ে হাজির হয়ে যান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও নির্ধারিত সময়ের প্রায় ৯ মিনিট আগে পৌঁছন কার্নিভাল মঞ্চে।

সঙ্গীত-নৃত্য পরিবেশনার মধ্যে দিয়ে শুরু হয় কার্নিভালের উদ্বোধনী অনুষ্ঠান। বস্তুত, যে গানটি দিয়ে এদিন অনুুষ্ঠানের সূচনা হয়, সেটি লিখেছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মঞ্চে গানটি পরিবেশনা করেন সঙ্গীত শিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। গানের তালে নৃত্য পরিবেশনও হয়। মমতার লেখা গানটিকে কার্নিভালের সেরা গান হিসেবে এদিনের মঞ্চে ঘোষণাও করা হয়। 

মুখ্যমন্ত্রীর উদ্যোগে ২০১৬ সাল থেকে কলকাতায় দুর্গাপুজো কার্নিভালের সূচনা হয়। ইতিমধ্যে ইউনেস্কোর স্বীকৃতিও পেয়েছে কলকাতার দুর্গা পুজো। 

কলকাতার পাশাপাশি এখন জেলাস্তরেও কার্নিভালের আয়োজন করা হচ্ছে। ভিড়ের কারণে অনেকেই সব পুজো মণ্ডপে পৌঁছতে পারেন না। কিন্তু কার্নিভালের মঞ্চে পৌঁছলে এক সঙ্গে সব সেরা প্রতিমাগুলি দেখা যায়। সেকারণেই '১৬ থেকে এই উদ্যোগ রাজ্যের। 


```