Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেইWeather: পয়লা বৈশাখে ঘামঝরা আবহাওয়া! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের হলুদ সতর্কতা, আবার কবে বৃষ্টি?হরমুজ ঘিরে ফেলল মার্কিন সেনা! ইরানের 'শ্বাসরোধ' করতে ঝুঁকির মুখে আমেরিকাও, চাপে বিশ্ব অর্থনীতি'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকেরভোটের মুখে ইডির বড় পদক্ষেপ! কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলমহাকাশে হবে ক্যানসারের চিকিৎসা! ল্যাবের সরঞ্জাম নিয়ে পাড়ি দিল নাসার ‘সিগনাস এক্সএল’সঞ্জু-রোহিতদের পেছনে ফেলে শীর্ষে অভিষেক! রেকর্ড গড়েও কেন মন খারাপ হায়দ্রাবাদ শিবিরের?আইপিএল ২০২৬-এর সূচিতে হঠাৎ বদল! নির্বাচনের কারণে এই ম্যাচের ভেন্যু বদলে দিল বিসিসিআইWest Bengal Election 2026 | হার-জিত ভাবিনা, তামান্না তো ফিরবেনা!

নিজের পোস্টার নিজেই ছিঁড়লেন কুণাল ঘোষ, অতি-উৎসাহী কর্মীদের ভুল শুধরে দিলেন বেলেঘাটার তৃণমূল প্রার্থী

যুযুধান দুই শিবিরের প্রচার যখন তুঙ্গে, ঠিক তখনই সৌজন্যের নজির গড়লেন কুণাল। অতি-উৎসাহী দলীয় কর্মীদের ‘ভুল’ শুধরে দিতে নিজেই নিজের পোস্টার ছিঁড়লেন তিনি।

নিজের পোস্টার নিজেই ছিঁড়লেন কুণাল ঘোষ, অতি-উৎসাহী কর্মীদের ভুল শুধরে দিলেন বেলেঘাটার তৃণমূল প্রার্থী

কুণাল ঘোষ

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 10 April 2026 22:59

দ্য ওয়াল ব্যুরো: ভোটের লড়াইয়ে (West Bengal Assembly Election 2026) তিনি দলের অন্যতম প্রধান মুখ। পেশায় সাংবাদিক, লেখক ও অভিনেতা কুণাল ঘোষ (Kunal Ghosh) এবার বেলেঘাটা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী (TMC Candidate)। তাঁর বিপরীতে বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থী (CPM Candidate) পারমিতা রায়। যুযুধান দুই শিবিরের প্রচার যখন তুঙ্গে, ঠিক তখনই সৌজন্যের নজির গড়লেন কুণাল। অতি-উৎসাহী দলীয় কর্মীদের ‘ভুল’ শুধরে দিতে নিজেই নিজের পোস্টার ছিঁড়লেন তিনি।

কী ঘটেছিল বেলেঘাটায়?

নির্বাচনী প্রচারের মধ্যে খবর আসে, বেলেঘাটার একটি এলাকায় সিপিএম প্রার্থী পারমিতা রায়ের পোস্টারের ওপর তৃণমূলের কিছু কর্মী 'অতি উৎসাহে' কুণাল ঘোষের পোস্টার সেঁটে দিয়েছেন। খবর পাওয়া মাত্রই আর দেরি করেননি তৃণমূল প্রার্থী। দ্রুত সেই এলাকায় ছুটে যান তিনি। সেখানে গিয়ে কার্পণ্য না করে নিজের হাতেই নিজের প্রচারের পোস্টার ছিঁড়ে ফেলেন কুণাল। এর ফলে নীচে থাকা বাম প্রার্থীর পোস্টারটি আবার দৃশ্যমান হয়। কুণালও বাম কর্মী-সমর্থকদের বলেন, আবার তাঁরা যেন তাঁদের দলীয় পোস্টার লাগান।

কর্মীদের কড়া বার্তা ও বিরোধীদের ডাক

শুধু নিজের পোস্টার সরানোই নয়, এলাকার সিপিএম নেতাকে ডেকে কুণাল স্পষ্ট জানিয়ে দেন, এই ধরনের আচরণ তিনি একেবারেই সমর্থন করেন না। কুণালের কথায়, “আমি এসব পছন্দ করি না। আপনারা আপনাদের পোস্টার মারুন।” একই সঙ্গে নিজের দলের কর্মীদেরও কড়া বার্তা দিয়েছেন তিনি। রাজনৈতিক লড়াই যে আদর্শের, আর সেখানে প্রচারের জায়গা নিয়ে কারচুপি বা বিরোধীদের পোস্টার ঢেকে দেওয়া যে অনুচিত, তা এ দিন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন কুণাল ঘোষ।

বাংলার সাম্প্রতিক রাজনীতিতে যেখানে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে বাক্যবাণ আর ব্যক্তিগত আক্রমণের ধারা তুঙ্গে, সেখানে বেলেঘাটার এই ছবি সাধারণ মানুষের কাছে যে ইতিবাচক বার্তা পৌঁছে দিল, তা বলার অপেক্ষা রাখে না। নিজের দলের হয়ে বিরোধীদের আক্রমণ করায় কুণাল ঘোষ যতটা পরিচিত, রাজনীতির ঊর্ধ্বে উঠে সৌজন্য পালনেও যে তিনি সমান পটু, তা এ দিন প্রমাণ করলেন।


```