Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জুনিয়র ডাক্তাররা বৈঠক ভেস্তে দিয়ে ধর্মঘট করলে দেবাশিস-অনিকেতের নামে এফআইআর করুন: কুণাল

এবার তাঁদের সরাসরি হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। আমজনতাকে তাঁর বার্তা, এফআইআর করুন। 

জুনিয়র ডাক্তাররা বৈঠক ভেস্তে দিয়ে ধর্মঘট করলে দেবাশিস-অনিকেতের নামে এফআইআর করুন: কুণাল

কুণাল ঘোষ, দেবাশিস হালদার এবং অনিকেত মাহাতো

শেষ আপডেট: 21 October 2024 13:27

দ্য ওয়াল ব্যুরো: সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বৈঠকে ডেকেছেন জুনিয়র ডাক্তারদের। ধর্মতলার অনশন তুলে সেই বৈঠকে আসার বার্তা দেওয়া হলেও ডাক্তাররা তা করছেন না। অনশনে থেকেই তাঁরা বৈঠকে যাবেন বলে জানিয়েছেন। পাশাপাশি তাঁদের এও আশা, মুখ্যমন্ত্রী সদর্থক ভূমিকা নেবেন। এদিকে বৈঠক বিফলে গেলে মঙ্গলবার থেকেই স্বাস্থ্য ধর্মঘটে যাওয়ার ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। সেই বিষয়ে এবার তাঁদের সরাসরি হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। আমজনতাকে তাঁর বার্তা, এফআইআর করুন। 

এক ভিডিও বার্তায় কুণাল বলেছেন, তিনি চান মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠক সফল হোক। কিন্তু যদি জেদ করে বৈঠক ভেস্তে আগামীকাল স্বাস্থ্য ধর্মঘট হয়, তাহলে বাংলার কোথাও যদি কোনও রোগীর ক্ষতি হয়, তাহলে যে সকলে নিকটবর্তী থানায় ডাঃ দেবাশিস হালদার, ডাঃ অনিকেত মাহাতোর নামে এফআইআর করেন, এমনটাই চান তিনি। যদিও ডাঃ কিঞ্জল নন্দের নাম কুণাল নিতে বারণ করেছেন। 

কুণালের কথায়, মুখ্যমন্ত্রী অভিভাবকের মতো জুনিয়র ডাক্তারদের বারবার বৈঠকে ডেকেছেন। কখনও স্বাস্থ্যভবনের সামনে অনশন মঞ্চে গেছেন, কখনও বাড়িতে ডেকেছেন আবার কখনও নবান্নে। ডাক্তারদের দাবি নিয়ে আলোচনা, পর্যালোচনা সবই চলছে। তাই ডাক্তারদের উচিত সোমবারের বৈঠকে সদর্থক সাড়া দেওয়া। ডাক্তারদের উদ্দেশে তৃণমূল নেতা বলেছেন, ''আপনারা অনশন তুলে নিন। বাম বা অতিবামের কোনও প্ররোচনায় পা দিয়ে পরিকল্পিতভাবে এই বৈঠক জেদাজেদিতে নিয়ে গিয়ে ভেস্তে দেবেন না।'' এরপরই কার্যত তাঁদের হুঁশিয়ারি দিয়ে সাধারণ মানুষকে বিশেষ বার্তা দেন কুণাল। 

জুনিয়র ডাক্তাররা আগেই হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, সোমবারের মধ্যে তাঁদের ১০ দফা দাবি না মানা হলে মঙ্গলবার থেকে তাঁরা স্বাস্থ্য ধর্মঘটে যাবেন। আর এই অবস্থায় যদি রাজ্যের কোনও রোগীর কোনও ক্ষতি হয় তাহলে তার দায় রাজ্যের। এরপরই তৃণমূলের তরফে থেকে অভিযোগ করা হচ্ছে, 'থ্রেট কালচারের' বিরুদ্ধে কথা বলতে গিয়ে এখন ডাক্তাররাও 'থ্রেট' দিচ্ছেন। এই প্রেক্ষিতেই কুণাল পাল্টা নিশানা করলেন জুনিয়র ডাক্তারদের। আমজনতাকে তাঁর বার্তা, ''মঙ্গলবার থেকে রাজ্যের কোথাও কোনও রোগীর যদি ক্ষতি হয় তাহলে ডাঃ দেবাশিস হালদার, ডাঃ অনিকেত মাহাতোর নামে এফআইআর করুন। এরাই মূল প্ররোচক। সঙ্গে সংশ্লিষ্ট সংস্থা ও ডাক্তারদের নাম দেবেন। তবে ডাঃ কিঞ্জল নন্দর নাম দেবেন না। কারণ সূত্রের খবর, ওঁকে এঁদের সঙ্গে দেখা গেলেও তিনি বিশৃঙ্খলা ইস্যুতে একমত নন।'' 

তৃণমূল নেতার স্পষ্ট অভিযোগ, বাম বা অতিবামের প্ররোচনায় পা দিয়ে জুনিয়র ডাক্তাররা জোর করে প্রতিবাদ, অনশন জিইয়ে রাখতে চাইছেন। তার জন্যই তাঁরা সোমবারের বৈঠকও জেদ করে ভেস্তে দিতে পারেন। আর মঙ্গলবার থেকে ধর্মঘট করে সাধারণ মানুষকে আরও সমস্যায় ফেলবেন। এটা যেন কেউ না হতে দেন, আর্জি কুণালের। 


```