Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

যাঁরা লক্ষ্মীর ভাণ্ডার ছাড়তে চান, তাঁদের ফর্ম দিক সরকার: কুণাল

মমতা বন্দ্যোপাধ্যায়ের মহিলা জনভিত্তিতে ফাটল ধরাতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে বর্জনের ডাকও সোশাল মিডিয়ায় দিচ্ছেন কেউ কেউ। 

যাঁরা লক্ষ্মীর ভাণ্ডার ছাড়তে চান, তাঁদের ফর্ম দিক সরকার: কুণাল

শেষ আপডেট: 23 August 2024 14:43

দ্য ওয়াল ব্যুরো: আরজি কর কাণ্ডকে কেন্দ্র করে বিপুল সংখ্যক মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ দেখছে বাংলা। তবে শাসক দলের আশঙ্কা এই প্রতিবাদ ও অসন্তোষকে জিইয়ে রাখতে বাম ও বিজেপির একাংশ তলে তলে নানান উস্কানিও দিচ্ছে। বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মহিলা জনভিত্তিতে ফাটল ধরাতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে বর্জনের ডাকও সোশাল মিডিয়ায় দিচ্ছেন কেউ কেউ। 

এ হেন পরিস্থিতিতে শুক্রবার দুপুরে টুইট করে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, “যাঁরা লক্ষ্মীর ভান্ডার এবং রাজ্য সরকারের অন্যান্য স্কিমগুলিতে থাকতে চান না, তাঁদের জন্য ফেরত দেওয়ার একটি ফর্ম দিক রাজ্য সরকার। দুয়ারে সরকার শিবিরে ফেরত কাউন্টার থাকুক”। কুণাল আরও লিখেছেন, “ফেসবুকে বিকৃত বিপ্লবী না সেজে, ফেরত ফর্ম ফিল আপ করুন। আমরাও দোষী/দের ফাঁসি চাই। কুরাজনীতি নয়”।

কুণালের এই পোস্ট নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, “মানুষের ভাবাবেগ যে শাসক দল বুঝতে পারছে না, তা এই সব কথাতেই পরিষ্কার। ন্যূনতম স্পর্শকাতরতা দেখাতে পারছে না তৃণমূল। তা ছাড়া ফর্ম বিলির যে কথা বলা হয়েছে, তাতে সামন্ততান্ত্রিক মানসিকতাও প্রকাশ পাচ্ছে।”

আবার বিজেপি নেতা সজল ঘোষ এ ব্যাপারে বলেন,“এই কথার মধ্যে চরম দম্ভ রয়েছে। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তৃণমূল ঘর থেকে দেয় না। তা বাংলার মানুষেরই করের টাকা। যে বাংলার ঘরের মেয়েদের জীবন ও সম্ভ্রম এখন বিপন্ন।”

সদ্য লোকসভা ভোটে বাংলায় যে ফলাফল হয়েছে তা রাজনৈতিক ভাবে বেশ তাৎপর্যপূর্ণ। বিশ্লেষকদের অনেকের ধারণা, এই ভোটেও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রভাবী ভূমিকা ছিল গ্রামাঞ্চলে। সেই কারণে গ্রাম বাংলার মহিলাদের বড় অংশ ভোট দিয়েছে তৃণমূলকে। আবার ঘরোয়া আলোচনায় বিজেপি ও বাম নেতারা খোলাখুলি স্বীকার করে নিচ্ছিলেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যে প্রভাব ফেলছে ভোটে তাকে ঠেকানো বড় চ্যালেঞ্জ। 

এই সমীকরণের মধ্যে দাঁড়িয়ে লোকসভা ভোটের আগে সন্দেশখালি পর্বতে শান দেওয়ার চেষ্টা করেছিল বিজেপি। কিন্তু তা বিশেষ কার্যকর হয়নি। এবার আরজি কর হাসপাতালে ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে বাঙালি জনমনে যে অসন্তোষ তৈরি হয়েছে, সেটাও তাই কৌশলে ব্যবহার করতে তৎপর বিরোধীরা। কোনও রাজনৈতিক ব্যানারে প্রচার না করলেও, সমাজমাধ্যমে বা আলোচনা সভায় তাঁরা এই বার্তা ছড়িয়ে দিতে চাইছেন যে, মাসে মাসে ১ হাজার টাকা বড় ব্যাপার নাকি মহিলাদের সুরক্ষা বড় বিষয়? মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে বর্জন করা শুরু করুক। বা প্রকল্পের সুবিধা নিলেও শাসক দলের মাথার উপর থেকে হাত সরিয়ে নিক। 

আরজি কর পর্বে মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন পথে নেমেছিলেন, সেদিন তিনিও লক্ষ্মীর ভাণ্ডারের প্রসঙ্গ টেনেছিলেন। তার পর শুক্রবার এ ব্যাপারে টুইট করলেন কুণাল। তাঁর এই সোশাল পোস্টের গুরুত্ব এই কারণেই রয়েছে যে কুণাল হলেন শাসক দলের মুখপাত্র। আরজি কর পরিস্থিতি সামাল দিতে তৃণমূল যে মুখপাত্রদের টিম তৈরি করেছে, তাতে কুণাল অন্যতম সদস্য। তবে দেখার যে তৃণমূলের এই বার্তা কতটা প্রভাব ফেলে, নাকি এটা নিয়েও বিতর্ক তৈরি হয়। কারণ, কুণালের এই পোস্ট নিয়ে যেভাবে বাম-বিজেপি প্রতিক্রিয়া জানাচ্ছে, তাতে বিতর্কের যথেষ্ট উপাদান রয়েছে।


```