Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'প্রাইভেটে চিকিৎসার খরচ বেশি কেন?,' অরিত্রের পোস্ট উল্লেখ করে শুদ্ধিকরণের দাবি কুণালের

শুদ্ধিকরণ একসঙ্গে হোক। চিকিৎসার খরচ প্রাইভেটে বেশি কেন, টাকা কোথায় যায়, জুনিয়র ডাক্তাররা এই বিষয়েও বিপ্লব করুন যাতে মানুষের উপকার হয়, দাবি কুণালের

'প্রাইভেটে চিকিৎসার খরচ বেশি কেন?,' অরিত্রের পোস্ট উল্লেখ করে শুদ্ধিকরণের দাবি কুণালের

কুণাল ঘোষ এবং অরিত্র দত্ত বণিক

শেষ আপডেট: 14 October 2024 12:33

দ্য ওয়াল ব্যুরো: মিছিল, অবস্থান, আন্দোলনের পর আমরণ অনশনে বসেছেন জুনিয়র ডাক্তাররা। আরজি করের মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার বিচারের দাবি সহ দশ দফা দাবিতে আমরণ অনশনে বসেছেন জুনিয়র ডাক্তাররা। অনেকেই তাঁদের মধ্যে থেকে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়াচ্ছেন সাধারণ মানুষ। গণইস্তফা দিচ্ছেন সিনিয়র ডাক্তাররা। এমনকি বেসরকারি হাসপাতালেও কর্মবিরতি শুরু করা হয়েছে। সেই নিয়ে আগেও বারবার আওয়াজ তুলেছেন তৃণমূলের কুণাল ঘোষ। এবার অভিনেতা অরিত্র দত্ত বণিকের পোস্ট শেয়ার করে প্রশ্ন তুললেন কুণাল। 

সোমবার নিজের সোশ্যাল মিডিয়ায় অরিত্র লেখেন, 'চিকিৎসকদের দাবি নায্য, আমিও সিস্টেমের সংস্কার চাই কর্মক্ষেত্রে সুরক্ষা চাই। এর পাশাপাশি পেশেন্ট পার্টি হিসেবে আমার নিজের অভিজ্ঞতা থেকে কিছু জিনিসের রিফর্মেশনও চাই আশা করি চিকিৎসকরা করবেন নিশ্চই।'

এরপর এক-দুই করে তিনি বেসরকারি পরিষেবার ব্যাপারে কিছু দাবি রেখে বলেন, 'আমি শুরু থেকেই চিকিৎসকদের নায্য দাবির পক্ষে ছিলাম এখনও আছি। ওঁদের (ডাক্তারদের) কাজের পরিধি এবং পরিশ্রম সম্পর্কে আমি অবগত। এত দিন এই দাবিগুলি তুলিনি কারণ সরকারি ছাত্র ও সরকারি চিকিৎসকরা লড়াই দিচ্ছিলেন সরকারি হাসপাতালের সাথে আমার এই দাবি খাটে না, সরকারি চাকরিতে এমনিতেই স্বল্প মাইনেতে অনেক বেশি অকথ্য খাটুনি কর্মীদের সেটা আমার জানা। কিন্তু এখন বেসরকারি চিকিৎসকরাও লিড নিচ্ছেন সক্রিয়ভাবে তাই দাবিগুলো জুড়ে দিলাম কারণ বেসরকারি চিকিৎসার বাজার সম্পূর্ণ অন্য এল্গোরিদমে চলে।' 

এর পরপরই অভিনেতার পোস্ট শেয়ার করে কুণাল বেসরকারি হাসপাতালের প্রসঙ্গ উল্লেখ করে লেখেন, 'এটা জরুরি। একমত। কয়েকদিন ধরে বলে আসছি। শুদ্ধিকরণ একসঙ্গে হোক। চিকিৎসার খরচ প্রাইভেটে বেশি কেন, টাকা কোথায় যায়, জুনিয়র ডাক্তাররা এই বিষয়েও বিপ্লব করুন যাতে মানুষের উপকার হয়।' 


```