Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

কুণালের কাছে বুদ্ধবাবু 'ট্র্যাজিক নায়ক'! অগণিত মানুষের ভালবাসা পেয়েছেন, বললেন রাজ্যপাল

মমতার স্পষ্ট বার্তাই ছিল, এই সময়টা রাজনীতির নয়, সৌজন্যের।

কুণালের কাছে বুদ্ধবাবু 'ট্র্যাজিক নায়ক'! অগণিত মানুষের ভালবাসা পেয়েছেন, বললেন রাজ্যপাল

বুদ্ধদেব ভট্টাচার্যকে শ্রদ্ধা জানান কুণাল ঘোষ, সিভি আনন্দ বোস

শেষ আপডেট: 8 August 2024 14:41

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে শোকপ্রকাশ করছেন অধিকাংশ রাজনৈতিক দলের সদস্যরাই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বটেই, তাঁর দলের তরফ থেকেও সকলে বুদ্ধবাবুর প্রতি শ্রদ্ধা জানান। মমতার স্পষ্ট বার্তাই ছিল, এই সময়টা রাজনীতির নয়, সৌজন্যের। দলের অন্যান্য নেতাদের মতো কুণাল ঘোষও বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। তাঁর কাছে অবশ্য তিনি 'ট্র্যাজিক নায়ক'! 

কুণাল নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, ''প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত। রাজনৈতিক বিরোধিতা থাকলেও সাংবাদিক হিসাবে তাঁর যে স্নেহ, সহযোগিতা পেয়েছি, তা ভরা থাকবে স্মৃতিসুধায়। সঠিক ভাবনা, ভুল পদ্ধতির এক ট্র্যাজিক নায়ক হিসাবে ইতিহাসের পাতায় থাকবেন তিনি। প্রণাম তাঁকে। সমবেদনা পরিবারকে।'' অনেকেই মনে করছেন, এই মন্তব্য করে কুণাল আসলে সিঙ্গুর ইস্যুর কথা বলতে চেয়েছেন। সেই সময়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য এবং সিঙ্গুরে ন্যানো প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ শুরু করেছিল তৎকালীন সরকার। তার বিরোধিতা করেই আন্দোলনে নামেন তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাকিটা তো সকলেরই জানা। 

তৃণমূল নেতা হয়তো বলতে চেয়েছেন, বুদ্ধবাবুর ভাবনা সঠিক ছিল, কিন্তু তাঁর পদ্ধতি ভুল ছিল। তাই তিনি ট্র্যাজিক নায়ক হিসেবেই রয়ে গেছেন। এমনটাই মনে করছে নেটমাধ্যম। এদিকে, পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে শোকবার্তা দিয়ে বলেন, এই খবর পেয়ে তিনি খুবই দুঃখ পেয়েছেন। বুদ্ধবাবুর পরিবারের প্রতি তিনি সমবেদনাও জানিয়েছেন। 

রাজ্যপালের কথায়, বুদ্ধদেব ভট্টাচার্য এমন একজন ব্যক্তি যিনি সমাজের সর্বস্তরের মানুষের ভালবাসা এবং সম্মান পেয়েছেন। তাঁর চিন্তাভাবনা, সাহিত্য-সংস্কৃতির প্রতি আগ্রহ, অনাড়ম্বর জীবনযাপন সকলকেই অনুপ্রাণিত করে। অধিকাংশ মানুষ তাঁর প্রতি শ্রদ্ধাশীল মনোভাবই পোষণ করেন। অন্যদিকে, বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড়ের কথায়, সত্যিকারের কমিউনিস্ট কাকে বলে তিনি আজ জানলেন। অনেকেই কমিউনিস্ট বলে নিজেকে দাবি করেন, কিন্তু তাঁরা কেউই বুদ্ধদেব ভট্টাচার্য নয়। 


```