Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

দুর্গা সেজে অন্তর্বাসে পোজ! শখের ফটোগ্রাফার-মডেলদের দৌরাত্ম্যে অতিষ্ট কুমোরটুলি

দ্য ওয়াল ব্যুরো: চলছে চূড়ান্ত মুহূর্তের কাজ। দম ফেলার ফুরসত নেই শিল্পী-কারিগরদের। কিন্তু পুজোর দিন যত এগিয়ে আসছে, শখের ফটোগ্রাফারদের ভিড়ও বাড়ছে। অভিযোগ, কোনও শিল্পী হয়ত মগ্ন হয়ে প্রতিমা রং করছেন, ঠিক সেই সময়েই তাঁর কাঁধ ঘেঁষে ঢুকে যাচ্ছে ক্

দুর্গা সেজে অন্তর্বাসে পোজ! শখের ফটোগ্রাফার-মডেলদের দৌরাত্ম্যে অতিষ্ট কুমোরটুলি

শেষ আপডেট: 1 October 2021 14:06

দ্য ওয়াল ব্যুরো: চলছে চূড়ান্ত মুহূর্তের কাজ। দম ফেলার ফুরসত নেই শিল্পী-কারিগরদের। কিন্তু পুজোর দিন যত এগিয়ে আসছে, শখের ফটোগ্রাফারদের ভিড়ও বাড়ছে। অভিযোগ, কোনও শিল্পী হয়ত মগ্ন হয়ে প্রতিমা রং করছেন, ঠিক সেই সময়েই তাঁর কাঁধ ঘেঁষে ঢুকে যাচ্ছে ক্যামেরার লেন্স (photographers)। আবার হয়ত কারও স্টুডিওতে চলছে প্রতিমা শোকানোর কাজ, সেখানে হাতে পদ্ম নিয়ে দলবল নিয়ে ঢুকে পড়ছেন অন্তর্বাস পরা 'দুর্গা (durga)। বেশিরভাগের মুখেই মাস্ক নেই!' শুক্রবার এই ছবিই চোখে পড়ল কুমোরটুলিতে। অনেকদিন পর রোদ উঠেছে। জোরকদমে শেষ পর্যায়ের কাজ চলছে। সেই সঙ্গে হই হই করে ঢুকছে ছবি শিকারিদের দল। চলছে প্রাক-বিবাহ ফটোগ্রাফিও (pre-wedding photo shoot)। যে কারণে কাজে ব্যাঘাত ঘটছে। মুহুর্মুহু শাটার ক্লিকের শব্দে মনঃসংযোগে বিঘ্ন ঘটছে বলেও অভিযোগ শিল্পীদের। কুমোরটুলি (kumortuli) প্রগতিশীল মৃৎশিল্পী সমন্বয় সমিতির সম্পাদক অপূর্ব পাল বললেন, '৫০ টাকার বিনিময়ে অবাধ স্বাধীনতা পেয়ে যাচ্ছে শখের ফটোগ্রাফার, স্বঘোষিত ব্লগাররা। অশালীন পোশাকে বহু মেয়ে প্রতিমার সামনে পোজ দিয়ে সাঙ্গপাঙ্গদের দিয়ে ছবি তোলাচ্ছে। বহু শিল্পী-কারিগররা এখানে পরিবার নিয়ে বাস করেন। তাঁরা অস্বস্তিতে পড়ছেন।' কারিগর মানস পাল বললেন, 'এখন নতুন হিড়িক শুরু হয়েছে প্রি-ওয়েডিং ফটোশুট। হবু দম্পতিরা ফটোশুট করতে আসছেন। সেই সঙ্গে কনটেম্পোরারি ফটোগ্রাফির দোহাই দিয়ে দুর্গাবেশে মডেল নিয়ে ছবি তুলিয়েদের কথা তো ছেড়েই দিলাম। কিছু মেয়ে দুর্গা বেশে উর্ধ্বাঙ্গে শুধু অন্তর্বাস পরে ছবি তুলছে। যা খুবই আপত্তিকর।' এদিন কুমোরটুলি মৃৎশিল্প সমিতির তরফে মাইকে ঘন ঘন ফটোগ্রাফারদের উদ্দেশে ঘোষণা করা হয়েছে। অশালীন পোশাকে (ugly attire) ছবি তুলতে বারণ করা হচ্ছে ঘোষণায়। বিষয়টি নিয়ে গনেশ পাল বললেন, 'কোভিডের মধ্যে বেশিরভাগ ছেলে-মেয়েই মাস্ক না পরেই স্টুডিওতে ঢুকছে। ঘুরে বেড়াচ্ছে চারিদিকে। বারণ করলেও শুনছে না তারা।'  

```