Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'কলকাতার শিল্পীরা ভয়ে মুখ খুলছেন না, কারও সাহস নেই, মনুষ্যত্ব নেই!' শানুর কথায় নিন্দার ঝড়

সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে অভিযোগের ঝড় বয়ে গেছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, স্বস্তিকা মুখোপাধ্যায়, সোহিনী সরকার, সৃজিত মুখোপাধ্যায়রা যে সেই প্রথম দিন থেকে পথে নামছেন, তা কি জানতেই পারেননি শানু?

'কলকাতার শিল্পীরা ভয়ে মুখ খুলছেন না, কারও সাহস নেই, মনুষ্যত্ব নেই!' শানুর কথায় নিন্দার ঝড়

শেষ আপডেট: 6 September 2024 13:07

দ্য ওয়াল ব্যুরো: কলকাতার শিল্পীরা, তথা টলিউড জগৎ নাকি 'ভয়ে' মুখই খুলছে না, আরজি করে ঘটে যাওয়া ধর্ষণ-খুনের ব্যাপারে। একটি সাক্ষাৎকারে এমনই অভিযোগ আনলেন বলিউড গায়ক কুমার শানু। তাঁর দাবি, একজনও নাকি ঘর থেকে বেরিয়ে এসে প্রতিবাদ করেননি এই ঘটনায়।

সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে অভিযোগের ঝড় বয়ে গেছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, স্বস্তিকা মুখোপাধ্যায়, সোহিনী সরকার, সৃজিত মুখোপাধ্যায়রা যে সেই প্রথম দিন থেকে পথে নামছেন, তা কি জানতেই পারেননি শানু? শুধু তাই নয়, অরিজিৎ সিং তো এই ঘটনার বিরুদ্ধে একটি গানও লিখে ফেলেছেন, যে গান এখন প্রতিবাদীদের মুখে মুখে ঘুরছে, মিছিলে মিছিলে প্রতিধ্বনিত হচ্ছে-- তাও কি কানে পৌঁছয়নি শানুর? 

এর উত্তর সম্ভবত 'না'। সেই কারণেই কুমার শানুকে বলতে শোনা যায়, 'আমি বলছি আপনাদের, কলকাতায় যে কাণ্ড ঘটে গেছে, তাতে টলিউডের কোন শিল্পী ঘর থেকে বেরিয়েছে, আমায় একজনের নাম বলুন। কেউ আসেননি।'

কুমার শানুর আরও দাবি, 'ভয়ে কেউ আসেননি। আমরা বললে পরে কী হবে? এই 'পরে কী হবের ভাবনা' এঁদের তাড়িয়ে বেড়ায়।' এখানেই শেষ নয়, তাঁর বক্তব্য, 'এঁদের মধ্যে কোনও মনুষ্যত্ব, কোনও সাহস-- কিছু নেই। ধর্ষণ-খুন নিয়ে বলতেও এত লজ্জা!' 

পাশাপাশি নিজের অবস্থান স্পষ্ট করে তিনি ঘোষণা করেন, 'আমি তো প্রথম দিনই পোস্ট করে দিয়েছিলাম সোশ্যাল মিডিয়ায়। চেক করে দেখে নিন।' 

সোশ্যাল মিডিয়ার বাইরে বেরিয়েও কলকাতায় যে অসংখ্য শিল্পীমুখ প্রতিদিন মিছিলে হাঁটছেন, অবস্থান করছেন, এমনকি রাতের পর রাত জাগছেন-- এ বিষয়ে কিছুই হয়তো এখনও সেভাবে জানেন না কুমার শানু। যিনি সাক্ষাৎকার নিচ্ছেন, তাঁকেও এ বিষয়টি শুধরে দিতে দেখা যায়নি।

সবশেষে কুমার শানু বলেন, 'যা সত্যি তা তো বলতেই হবে। নইলে মিথ্যা একদিন আপনার ঘরে ঢুকে চলে আসবে। সেদিন মনে পড়বে, ওই দিন কেন সত্যি বলিনি। কিন্তু ঘরে ঢুকে পড়লে বেঁচে কোথায় যাবে?' 

তিনি আরও বলেন, 'আমি আমার কলকাতার শ্রোতাদেরও বলছি। এই সময়ে এটা মেনে নিলে চলবে না। কিছু শোনা চলবে না। এটার বিচার চাইই চাই। এখন এটার বিচার না চাইলে, নিজের ঘরে এমনটা হতে পারে, তার জন্য প্রস্তুত থাকুন।'


```