Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

অনলাইন সম্মেলনে অশ্লীল ছবি! পুলিশের দ্বারস্থ স্কুল কর্তৃপক্ষ

দ্য ওয়াল ব্যুরো: হ্যাকারদের কবলে এবার কলকাতার এক স্কুলের অনলাইন সম্মেলন। শুধু তাই নয়, সম্মেলন চলাকালীন অশ্লীলন ছবি পাঠানোর অভিযোগও উঠেছে। কলকাতার শ্রী শিক্ষায়তন বিজনেস স্কুলের পক্ষ থেকে ঘটনার অভিযোগ দায়ের করা হয়েছে থানায়। পুলিশ সূত্রে খবর,

অনলাইন সম্মেলনে অশ্লীল ছবি! পুলিশের দ্বারস্থ স্কুল কর্তৃপক্ষ

শেষ আপডেট: 6 December 2021 14:03

দ্য ওয়াল ব্যুরো: হ্যাকারদের কবলে এবার কলকাতার এক স্কুলের অনলাইন সম্মেলন। শুধু তাই নয়, সম্মেলন চলাকালীন অশ্লীলন ছবি পাঠানোর অভিযোগও উঠেছে। কলকাতার শ্রী শিক্ষায়তন বিজনেস স্কুলের পক্ষ থেকে ঘটনার অভিযোগ দায়ের করা হয়েছে থানায়। পুলিশ সূত্রে খবর, কলকাতার শ্রী শিক্ষায়তনের একটি ওয়েবিনারে ১৮০ জন অংশগ্রহণ করেছিল। সেই সম্মেলনই পড়ে যায় হ্যাকারদের কবলে। এখানে বিভিন্ন স্কুলের শিক্ষক থেকে পড়ুয়া অনেকেই ছিলেন। সেই মঞ্চেই লক্ষ্য করা যায় একটি অজ্ঞাতের উপস্থিতি। সেখান থেকেই বিভিন্ন আপত্তিকর ছবি আসে সম্মেলন চলাকালীন। স্কুল কর্তৃপক্ষ পুরো বিষয়টি জানিয়ে শেক্সপিয়ার সরণি থানায় এফআইআর দায়ের করে। স্কুল কর্তৃপক্ষের তরফে বলা হয়, এর আগেও মহামারির সময় আমরা এমন কিছু অনলাইন সম্মেলনের আয়োজন করেছিলাম। কিন্তু এর আগে এমন সমস্যায় পড়তে হয়নি কখনও। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ওই সম্মেলনে উপস্থিত সমস্ত সদস্যের আইডেন্টিটি শনাক্ত করা চলছে। সূত্রের খবর, যেহেতু এই ওয়েবিনার খুব বৃহৎ আকারে ছড়িয়েছিল, তাই সেখান থেকেই সেটি কোনও ভুল সোর্সের হাতে পড়ে গেছে। সেই ব্যাপারটিই খুঁজে বের করার চেষ্টা চলছে। খুব তাড়াতাড়ি অপরাধীকে খুঁজে বের করা হবে বলে জানায় পুলিশ। এই ঘটনা নতুন নয়। মহামারির পর থেকেই বেড়েছে অনলাইনে ক্লাস বা সম্মেলনের প্রবণতা। সেই প্রবণতাকেই কাজে লাগাচ্ছে হ্যাকাররা। অনলাইন প্রতারণার ঘটনাও বাড়ছে দিনে দিনে।

```