Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

এবার নিলামে কিনতে পারবেন হাতে টানা রিকশা, ঠেলাগাড়ি! বিক্রি করতে চলেছে লালবাজার

কলকাতার অনেক রাস্তায় যন্ত্রচালিত নয় এমন ঠেলাগাড়ি, রিকশা অথবা সাইকেলের মতো গাড়ি চলতে পারে না। বিগত দিনে পুলিশ অভিযান চালিয়ে এই ধরনের প্রচুর গাড়ি আটক করেছে।সংখ্যায় হাজারের বেশি সেইসব পুরনো গাড়িই এবার নিলাম করতে চলেছে লালবাজার।

এবার নিলামে কিনতে পারবেন হাতে টানা রিকশা, ঠেলাগাড়ি! বিক্রি করতে চলেছে লালবাজার

শেষ আপডেট: 30 October 2023 19:24

দ্য ওয়াল ব্যুরো: পড়ন্ত বিকেলে হাতে টানা রিক্সায় অথবা সাইকেলে চড়ে হাওয়া খেতে চান? কিংবা নিজের ঠেলাগাড়ি কিনতে চান? এই সব কিছুই এবার পেয়ে যাবেন পুলিশের কাছে। যেগুলি কোনওটির মালিকানাই নেই, আবার কোনওটি দীর্ঘদিন ধরে বেওয়ারিশ অবস্থায় পড়ে রয়েছে। সংখ্যায় হাজারের বেশি সেইসব পুরনো গাড়িই পড়ে আছে কলকাতা পুলিশের কাছে। যা এবার নিলাম করতে চলেছে লালবাজার। চাইলে সেইসব গাড়ি পুলিশের থেকে কিনতে পারবেন আপনিও। 

কলকাতার অনেক রাস্তায় যন্ত্রচালিত নয় এমন ঠেলাগাড়ি, রিকশা অথবা সাইকেলের মতো গাড়ি চলতে পারে না। যেগুলিকে পুলিশের ভাষায় বলা হয় ‘হ‌্যাকনি ক‌্যারেজ’ অর্থাৎ ধীরে চালিত যান। বিগত দিনে পুলিশ অভিযান চালিয়ে এই ধরনের প্রচুর গাড়ি আটক করেছে। নিয়ম অনুযায়ী, জরিমানা দিয়ে গাড়ির চালক বা মালিককে গাড়ি ছাড়াতে হয়। আবার কোনও গাড়ি দুর্ঘটনার কবলে পড়লেও সেই আটক করা গাড়ি আদালতের মাধ‌্যমে পেতে হয়। কিন্তু লালবাজার সূত্রের খবর, অনেক সময়ই গাড়ির মালিক বিভিন্ন কারণে আর গাড়ি ছাড়াতে আসেন না। সেই ক্ষেত্রে প্রথমে থানা এবং তারপর পুলিশের ডাম্পিং গ্রাউন্ডে ঠাঁই হয় ওই গাড়িগুলির। এবার সেইসব গাড়িগুলি শীঘ্রই নিলাম করতে চাইছে পুলিশ। 

পুজোর পরই এই পুরনো হ্যাকনি ক্যারেজগুলি নিলামে বিক্রির প্রস্তুতির পরিকল্পনা করেছিল লালবাজার। যারা এই যানবাহনগুলি কিনতে চান তাঁদের আগামী ৬ নভেম্বরের মধ্যে কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করতে হবে। একইসঙ্গে ডাম্পিং গ্রাউন্ডে গিয়ে নিজেদের পছন্দমতো গাড়িগুলি দেখে নিতে পারবেন। এরপর অনলাইনে এই গাড়িগুলি নিলামে উঠবে আগামী ৮ নভেম্বর। সেক্ষেত্রে যিনি সবচেয়ে বেশি দাম দেবেন, তাঁদের কপালেই গাড়িগুলি জুটবে বলে জানিয়েছে পুলিশ। 

গত কয়েক মাস ধরে সমীক্ষা চালিয়ে কলকাতা পুলিশ লক্ষ্য করেছে, ডাম্পিং গ্রাউন্ডে ১১৫২টি ‘হ‌্যাকনি ক‌্যারেজ’-এর জায়গা হয়েছে। কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, শহরে বেআইনিভাবে চলাচলের কারণে মোট ৩৬০টি ঠেলাগাড়ি রয়েছে পুলিশের হেফাজতে। এছাড়াও আটক রয়েছে ৩৪০টি ফ্ল‌্যাট ভ‌্যান, যা ছোট মালবাহী গাড়ি বলে পরিচিত। রয়েছে ২০০টি সাইকেল ভ‌্যান ও ১৯৮টি সাইকেল রিকশা। এছাড়াও তিনটি হাতগাড়ি, পাঁচটি বেকারি বা কেক-রুটি বহনকারী গাড়ি, ৬টি আখের রসের গাড়ি, দশটি আইসক্রিমের গাড়ি, কুড়িটি মোটর ভ‌্যান, পাঁচটি মোটর রিকশা, দুটি হাতে টানা রিকশা, দুটি সাইকেল ও একটি টোটো রয়েছে। এই সমস্ত গাড়িই নিলাম হতে চলেছে।


```