Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গার্ডেনরিচ কাণ্ডের জের! বেআইনি নির্মাণ রুখতে হেল্পলাইন নম্বর চালু লালবাজারের

হেল্পলাইন নম্বর চালুর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে লালবাজার।

গার্ডেনরিচ কাণ্ডের জের! বেআইনি নির্মাণ রুখতে হেল্পলাইন নম্বর চালু লালবাজারের

শেষ আপডেট: 10 April 2024 07:19

দ্য ওয়াল ব্যুরো: বেআইনি নির্মাণ রুখতে তৎপর কলকাতা পুলিশ। এবার লালবাজারের তরফে প্রোমোটার ও ডেভলপারদের সচেতন করা হল। নির্মাণের কাজ চলাকালীন কোনও ‘চাপ’ বা তোলাবাজি ঠেকাতে চালু হল হেল্পলাইন নম্বর।

শহরের প্রোমোটার ও ডেভলপারদের নিয়ে লালবাজারে বৈঠকের পরই হেল্পলাইন নম্বর চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট নম্বরটি হল ৯৪৩২৬১১০০০। কোথাও কোনও নির্মাণকাজ করতে গেলে এলাকার সিন্ডিকেট কিংবা টাকার জন্য যদি চাপের মুখে পড়তে হয় তাহলে প্রোমোটার ও ডেভলপাররা সরাসরি এই নম্বরে ফোন করে পুলিশকে জানাতে পারবেন। যেখানে অভিযোগ পেলে তৎক্ষণাৎ ব্যবস্থা নেবে লালবাজার। আমজনতাও এই নম্বরে অভিযোগ জানানোর সুবিধা পাবেন।

গত ১৭ মার্চ রাতে গার্ডেনরিচ এলাকার একটি নির্মীয়মাণ বহুতল পাশের ঝুপড়ির উপর ভেঙে পড়ে। ঘটনাটি প্রাণ কেড়েছে ১৩ জনের। মুহূর্তের মধ্যে বদলে গিয়েছে বহু পরিবারের জীবন। ওই বহুতল যে বেআইনিভাবে তৈরি করা হয়েছিল, তা মেনে নিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলেই। চলছে। গার্ডেনরিচ কাণ্ড থেকে শিক্ষা নিয়েই শহরে বেআইনি নির্মাণ রুখতে কঠোর হয়েছে কলকাতা পুরসভা। এরপরই পুরসভার তরফে তিন জন ইঞ্জিনিয়ারকে শোকজ করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে। নড়েচড়ে বসেছে কলকাতা পুলিশও।

অন্যদিকে, অধিকাংশ রিয়েল এস্টেট সংস্থার অভিযোগ, নির্মাণকাজ করতে গেলে স্থানীয় সিন্ডেকেটরা নানাভাবে চাপ তৈরি করে থাকে। টাকা চেয়ে তাদের উপর চাপ দেওয়া হয়। বেআইনি নির্মাণের পিছনে প্রশাসন ও স্থানীয় নেতাদের হাত থাকে বলে সরব হয়েছেন তাঁরা। তাই এই ধরনের সমস্যার সমাধানে এবার হেল্পলাইন নম্বর চালুর সিদ্ধান্ত নিল লালবাজার।


```