Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

শহরের কোথায় কোথায় 'রুফটপ' রেস্তরাঁ, তালিকা তৈরি করে ৮৩টি নাম পাঠাল কলকাতা পুলিশ

শুক্রবার 'টক টু মেয়র' অনুষ্ঠানের পর মেয়র ফিরহাদ (Firhad Hakim) হাকিম জানিয়ে দিয়েছিলেন শহরের সমস্ত 'রুফটপ' রেস্তরাঁ (Roof Top Restaurant) আপাতত বন্ধ রাখতে হবে।

শহরের কোথায় কোথায় 'রুফটপ' রেস্তরাঁ, তালিকা তৈরি করে ৮৩টি নাম পাঠাল কলকাতা পুলিশ

নিজস্ব ছবি

শেষ আপডেট: 3 May 2025 17:42

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার 'টক টু মেয়র' অনুষ্ঠানের পর মেয়র ফিরহাদ (Firhad Hakim) হাকিম জানিয়ে দিয়েছিলেন শহরের সমস্ত 'রুফটপ' রেস্তরাঁ (Roof Top Restaurant) আপাতত বন্ধ রাখতে হবে। শহরে কতগুলি 'রুফটপ' রেস্তরাঁ রয়েছে, তার বিস্তারিত তালিকা চেয়ে পাঠানো হয়েছিল কলকাতা পুলিশের (Kolkata Police) কাছে। সেই মতো শনিবার বিকেলে ৮৩টি রেস্তরাঁকে চিহ্নিত করে নাম পাঠানো হল।

কলকাতা পুলিশের দেওয়া ওই তালিকায় দেখা গেছে কসবা, শেক্সপিয়র সরণি থানা এলাকায় 'রুফটপ' রেস্তরাঁর সংখ্যা সবচেয়ে বেশি। তাছাড়াও তালিকায় রয়েছে রবীন্দ্র সরোবর, কড়েয়া থেকে লেক থানার রেস্তরাঁর নাম। 

বড়বাজারের মেছুয়া এলাকার ঋতুরাজ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের মৃত্যুর ঘটনার প্রেক্ষিতে শহরের ছাদনির্ভর রেস্তরাঁগুলির নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। এম পরিস্থিতিতে মেয়র সাফ জানিয়েছেন, "ছাদ কমন এলাকা। নীচের জায়গা যেমন কেউ বিক্রি করতে পারেন না, তেমন ছাদও বিক্রি করা যায় না।" সেই মতো বেশ কিছু নোটিফিকেশনও ইতিমধ্যেই জারি হয়েছে। 

সেই সমস্ত নির্দেশিকার মধ্যেই বলা হয়েছে, রেস্তরাঁ নির্মাণের জন্য ছাদ বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। 'রুফটপ' রেস্তরাঁগুলিকে অবিলম্বে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ফিরহাদ শুক্রবার বলেন, "যে সব রেস্তরাঁ ছাদে চালু রয়েছে, সেগুলি বন্ধ করতে হবে। নীচে আগুন লাগলে মানুষ যাতে ছাদে গিয়ে আশ্রয় নিতে পারেন, সেই পথ খোলা রাখতেই এহেন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"

 শহরের একটি বহুল পরিচিত বহুতল, ম্যাগমা হাউস। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সারপ্রাইজ ভিজিটের পর রাতারাতি পার্কস্ট্রিটের ম্যাগমা হাউজের ভাঙার কাজ শুরু হয়েছে। কলকাতা পুরসভার বিল্ডিং আইনের ৪০০(৮) ধারায় ওই বিল্ডিং আগেই বেআইনি নির্মাণ বলে ঘোষণা করা হয়েছিল। 


```