Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

টানা ২ মাস কলকাতার একাংশে বড় জমায়েত নয়! জানিয়ে দিলেন কমিশনার

আরজি কর কাণ্ড নিয়ে লাগাতার প্রতিবাদ করছে শহরবাসী। তবে সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো।

টানা ২ মাস কলকাতার একাংশে বড় জমায়েত নয়! জানিয়ে দিলেন কমিশনার

মনোজ ভার্মা

শেষ আপডেট: 25 September 2024 23:40

দ্য ওয়াল ব্যুরো: আগামী কয়েক সপ্তাহের মধ্যে কলকাতার একাধিক জায়গায় হিংসাত্মক ঘটনা ঘটতে পারে বলে খবর এসেছে পুলিশের কাছে। তাই পরবর্তী ২ মাসের জন্য শহরের একাংশে বড় জমায়েতে নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ। বুধবার বিবৃতি দিয়ে পুলিশ কমিশনার মনোজ ভার্মা এই বিষয়টি জানিয়েছেন। 

বৌবাজার থানা, হেয়ার স্ট্রিট থানা এবং ধর্মতলা এলাকায় কে সি দাস ক্রসিং থেকে ভিক্টোরিয়া হাউসের দিকের এলাকায় পাঁচ থেকে ছয় জনের বেশি জমায়েত করা যাবে না বলে স্পষ্ট করেছে পুলিশ। একই সঙ্গে বলা হয়েছে, এই সময়ের মধ্যে কারও হাতে লাঠি বা এই ধরনের কোনও 'অস্ত্র' দেখতে পেলে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা মেনে এই নিষেধাজ্ঞা জারি করছে পুলিশ। ২৫ সেপ্টেম্বর থেকে ২৩ নভেম্বর এই নিয়ম জারি থাকবে। এই দুই মাস কোনও রকম জনসভাও করা যাবে না এই এলাকাগুলিতে।

আরজি কর কাণ্ড নিয়ে লাগাতার প্রতিবাদ করছে শহরবাসী। তবে সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। অন্যান্য বছরের চেয়ে এবার দুর্গাপুজো যে অন্যরকম হতে চলেছে তা বলতে বাধা নেই। বিভিন্ন মণ্ডপে আরজি কর ইস্যুতে স্লোগান উঠতে পারে এমন সম্ভাবনা আছে। আবার কোথাও কোনও কর্মসূচিও হতে পারে পুজোর মধ্যে। এই সব নিয়ে পুলিশ যে প্রস্তুত রয়েছে তা আগেই জানিয়েছেন নগরপাল। পুজোর মধ্যে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণেই এই বিবৃতি জারি করা হয়েছে বলে মত অনেকের।

রাজ্যবাসী কি এবার উৎসবে মাততে মুখিয়ে আছে? এই প্রশ্নের উত্তর অবশ্য পরে মিলবে। তার আগে পুলিশ কিন্তু নিরাপত্তা নিয়ে যাবতীয় প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে প্রতিবারের মতোই। বুধবার আলিপুরের 'ধনধান্য' সভাগৃহে  কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা দুর্গাপুজোর একাধিক কমিটির সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকের পর তিনি সংবাদমাধ্যমে বলেন, ''প্রত্যেক বছর পুজো যে রকম ভাল কাটে কলকাতায় এবার সে রকমই যাতে কাটে সেই বিষয়ে আমরা নজর রাখছি। আশা করছি সবারই সহযোগিতা আমরা পাবো। আমাদের তরফ থেকে সমস্ত রকম প্রস্তুতি রয়েছে। সমস্ত রকম অপ্রীতিকর ঘটনা রোখার জন্য পুলিশ প্রস্তুত।''

তিনি এও জানান, পুজো উদ্যোক্তাদের থেকে তাঁরা বেশকিছু ইনপুট পেয়েছেন, সেগুলি পর্যালোচনা করা হচ্ছে। চলতি বছর যে শান্তিপূর্ণ পুজো হবে, এই আশা রাখছেন কমিশনার। 


```