Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

'টালা থানার ওসির কোনও দোষ নেই', বাড়িতে পৌঁছে বললেন কলকাতা পুলিশের অফিসার

আরজি কর ধর্ষণ ও খুন মামলায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে শনিবার রাতেই গ্রেফতার করেছে সিবিআই।

'টালা থানার ওসির কোনও দোষ নেই', বাড়িতে পৌঁছে বললেন কলকাতা পুলিশের অফিসার

অভিজিৎ মণ্ডল

শেষ আপডেট: 16 September 2024 17:17

দ্য ওয়াল ব্যুরো: আরজি কর ধর্ষণ ও খুন মামলায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে শনিবার রাতেই গ্রেফতার করেছে সিবিআই। এবার ওসির পাশে দাঁড়ালেন কলকাতা পুলিশের আধিকারিকরা

জানা গেছে, সোমবার দুপুরে সার্ভে পার্কে অভিজিৎ মণ্ডলের বাড়িতে পৌঁছেছেন অতিরিক্ত পুলিশ কমিশনার (চতুর্থ) ভি সলোমান নিশা কুমার, ডেপুটি কমিশনার অফ পুলিশ (ইস্ট ডিভিশন) আরিশ বিলাল এবং ডেপুটি কমিশনার (এসএসডি) বিদিশা কলিতা

পরিবারের পাশে থাকার জন্য কলকাতা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন অভিজিৎ মণ্ডলের স্ত্রী সঙ্গীতা মণ্ডল। পাশাপাশি তাঁর অভিযোগ, বর্তমানে মামলার মোড় অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। তিনি বলেন, 'আমরাও চাই নির্যাতিতার বিচার হোক।'

এদিন অতিরিক্ত পুলিশ কমিশনার (চতুর্থ) ভি সলোমান নিশা কুমার বলেন, 'অভিজিৎ মণ্ডলের পরিবারের সঙ্গে কথা বলতেই আমরা এখানে এসেছি। কলকাতা পুলিশ ওঁদের সঙ্গে সবসময় আছে এবং থাকবে বলেও আশ্বাস দেন।' তিনি আরও বলেন, 'আমি মনে করি টালা থানার ওসির কোনও দোষ নেই।'

তিনি বলেন, 'উনি যত তাড়াতাড়ি সম্ভব স্পটে পৌঁছেছেন। পরে পরিস্থিতি অনুযায়ী আরজি কর হাসপাতালের চিকিৎসকদের অনুরোধ মেনেই কাজ করেছেন। এটাই ওঁর কাজ ছিল। উনি সেটা ভালমতোই করেছেন। তবে ভুল কারও ধরার থাকলে ভুল ধরা যেতেই পারে। কিন্তু সেদিনের পরিস্থিতিতে তিনি সঠিক কাজ করেছেন বলেই আমি মনে করি।'

অন্যদিকে, সিবিআইয়ের দাবি, টালা থানার অধীনেই রয়েছে আরজি কর হাসপাতাল। ঘটনার সময় তিনি টালা থানার ওসি পদে কর্তব্যরত ছিলেন। তাঁর বিরুদ্ধে কর্তব্যে গাফিলতি, টালবাহানার মতো গুরুতর অভিযোগও রয়েছে। 

রবিবারই সিবিআই শিয়ালদহ আদালতে জানিয়েছে, আরজি কর-কাণ্ডে অভিজিতের ভূমিকা সন্দেহজনক। পাশাপাশি তদন্তের মোড় তিনি অন্যদিকে ঘুরিয়ে দিতে চেয়েছিলেন বলে ধারণা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের। এরপরেই রবিবার তাঁকে তিন দিনের সিবিআই হেফাজতে পাঠানো হয়।


```