Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দানা মোকাবিলায় ট্র্যাফিক গার্ডের কর্মীদের নিয়ে আলাদা দল গড়ল কলকাতা পুলিশ

ট্র্যাফিক পুলিশের ওই বিশেষ দল ছাড়াও বিপর্যয় মোকাবিলা বাহিনীর একটি করে দল থাকছে লালবাজার এবং পুলিশ ট্রেনিং স্কুলে।

দানা মোকাবিলায় ট্র্যাফিক গার্ডের কর্মীদের নিয়ে আলাদা দল গড়ল কলকাতা পুলিশ

প্রতীকী ছবি

শেষ আপডেট: 24 October 2024 15:15

দ্য ওয়াল ব্যুরো: স্থলভাগের সঙ্গে দূরত্ব কমছে ঘূর্ণিঝড় দানার। শেষ বুলেটিনে উপগ্রহ চিত্র থেকে আবহাওয়া দফতর জানায়, শেষ আড়াই ঘণ্টায় আরও ৫০ কিমি এগিয়ে এসেছে দানা। বৃহস্পতিবার মাঝরাত থেকে শুক্রবার সকালের মধ্যে এটি তীব্র ঘূর্ণিঝড় হিসেবেই ওড়িশা উপকূলে ল্যান্ডফল করবে। কলকাতাতে সন্ধ্যা থেকেই ঘণ্টায় ৬০-৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। 

শহরের রাস্তায় গাছ ভেঙে পড়ার আশঙ্কা থাকছেই। পাশাপাশি দুর্গাপুজো, কালীপুজোর মণ্ডপ নিয়েও চিন্তা থেকেই যাচ্ছে প্রশাসনের। আর তাই ২৬টি ট্রাফিক গার্ডের পুলিশকর্মীদের নিয়ে আলাদা দল তৈরি করে রেখেছে লালবাজার। 

রাস্তায় গাছ ভেঙে পড়লে তা দ্রুত সরানোর জন্য হাইড্রলিক ল্যাডার, ক্রেন, পে লোডার, ডাম্পার ইত্যাদি এই দলের কাছেই রাখা হয়েছে। গাড়ি চলাচলে যাতে সমস্যা না হয় সে বিষয়েও কলকাতা পুলিশকে নির্দেশ দিয়ে রাখা হয়েছে।

প্রশাসনের তরফে পুলিশকে সতর্ক করে বলা হয়েছে পুলিশকর্মীরা কোনও মতেই গাছ বা অস্থায়ী কোনও কাঠামোর নীচে আশ্রয় না নেন। আম্ফানের পরে ট্র্যাফিক পুলিশকর্মীরাই প্রথমে ভেঙে পড়া গাছ সরাতে শুরু করেন। এবার ট্র্যাফিক পুলিশের ওই বিশেষ দল ছাড়াও বিপর্যয় মোকাবিলা বাহিনীর একটি করে দল থাকছে লালবাজার এবং পুলিশ ট্রেনিং স্কুলে।

হাওয়া অফিস সূত্রের দাবি, ঘূর্ণিঝড়ের দাপটে সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে পূর্ব মেদিনীপুরে। ল্যান্ডফলের সময় দিঘা, মন্দারমনি-সহ পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ১০০ থেকে ১২০ কিমি। তীব্র জলোচ্ছ্বাস দেখা যেতে পারে সমুদ্রে।


```