Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

বাচ্চাদের মাথায় পরাতেই হবে হেলমেট, বেয়াড়া বাবা-মাদের সবক শেখাতে নয়া ভাবনা কলকাতা পুলিশের 

কলকাতা পুলিশের তরফে লাগাতার আমজনতাকে সচেতন করা হলেও লাভ বিশেষ কিছু হয়নি।

বাচ্চাদের মাথায় পরাতেই হবে হেলমেট, বেয়াড়া বাবা-মাদের সবক শেখাতে নয়া ভাবনা কলকাতা পুলিশের 

ফাইল ছবি

শেষ আপডেট: 22 November 2024 17:24

কলকাতা ব্যুরো: বাইক চেপে ঘুরে বেড়ালেও বাচ্চার মাথার দিকে খেয়াল থাকছে না অনেক বাবা-মায়ের। বেশিরভাগ সময়েই হেলমেট না থাকার কারণে কম বয়সেই মৃত্যু হচ্ছে অনেকের। কিন্তু তাতেও হুঁশ ফিরছে না মানুষের। বাইক চালানোর জন্য বড়রা মাথায় ফাইনের ভয়ে হেলমেট পড়লেও ফাঁকা থেকে যাচ্ছে বাচ্চাদের মাতা। সে কারণেই এবার বেয়াড়া বাবা-মায়েদের শবক শেখানোর কথা ভাবছে কলকাতা পুলিশ।

যদিও কলকাতা পুলিশের তরফে লাগাতার আমজনতাকে সচেতন করা হলেও লাভ বিশেষ কিছু হয়নি। এবার থেকে যদি সন্তানকে হেলমেট না পরিয়ে বাইক বা স্কুটারে চড়ানো হয়, তাহলে সেই তাঁদের অভিভাবকদের আর্থিক জরিমানা করা হবে। 

তবে কড়া হাতে পরিস্থিতি মোকাবিলার কথা বললেও নিয়ম কিছুটা শিথিল করা হতে পারে বলে খবর। মূলত, যে অভিভাবকরা লাগাতার এমন কাণ্ড ঘটাবেন, তাঁদেরই জরিমানা গুনতে হতে পারে।

লালবাজারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, শহরের বিভিন্ন স্কুলের গেটের সামনে এর জন্য সিসিটিভি ক্যামেরা বসানো হবে। যাতে কারা নিয়ম ভাঙছে তা পুলিশ সহজেই জানতে পারে। পুলিশ সূত্রে খবর, অনেক বাবা-মায়েরই বক্তব্য বাচ্চাদের জন্য হেলমেট পাওয়া যায় না। যা একেবারে মিথ্যা। 

এসব ভিত্তিহীন যুক্তি যে আর মেনে নেওয়া নহবে না তা স্পষ্ট করে দেওয়া হয়েছে। তবে শুধু হেলমেট পরলে বা পরালেই হবে না। সেই হেলমেটে আইএসআই মার্ক থাকতে হবে। ওজন হতে হবে ৭০০ গ্রাম থেকে ১ কেজি ২০০ গ্রামের মধ্যে।


```