Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

আমজনতার তথ্য চুরি! ভুয়ো কল সেন্টারের পর্দাফাঁস করল পুলিশ, গ্রেফতার ৪

ভুয়ো ব্যবসার আড়ালে একাধিকজনের ব্যক্তিগত তথ্য চুরি করার কারবার চলছিল।

আমজনতার তথ্য চুরি! ভুয়ো কল সেন্টারের পর্দাফাঁস করল পুলিশ, গ্রেফতার ৪

শেষ আপডেট: 11 March 2024 13:11

দ্য ওয়াল ব্যুরো: ভুয়ো ব্যবসার আড়ালে একাধিকজনের ব্যক্তিগত তথ্য চুরি করার কারবার চলছিল। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়েছিল বাগুইহাটি থানার পুলিশ। ভুয়ো কল সেন্টারের পর্দাফাঁস করল তাঁরা। এই ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। 

পুলিশের তরফে জানানো হয়েছে, কেষ্টপুরের বিদ্যাসাগরপল্লীতে এই ভুয়ো কল সেন্টার খুলে দীর্ঘসময় ধরে প্রতারণার ফাঁদ পেতেছিল চারজন। ভিন্ন ভিন্ন নাম ব্যবহার করে একাধিকজনকে ফোন করত তাঁরা। কথার জালে ফাঁসিয়ে তাদের থেকে নেওয়া হত ব্যক্তিগত একাধিক তথ্য। তা দিয়ে বেনামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে টাকা লেনদেন করা হচ্ছিল। 

চারজনকে জেরা করে পুলিশ ইতিমধ্যে জানতে পেরেছে, তাদের বেআইনি গেমিং ব্যবসা থেকে যে টাকা আসত সেটাই এইসব ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফেলা হত। এই গ্রেফতারি ছাড়া পুলিশ একাধিক ল্যাপটপ, সিম কার্ড, বিভিন্ন ব্যাঙ্কের চেক বই, মোবাইল ফোন, নকল রবার স্ট্যাম্প, ভুয়ো ট্রেড লাইসেন্স এবং কিছু নগদ অর্থ বাজেয়াপ্ত করেছে। 

অনুমান করা হচ্ছে, এই চারজন ছাড়া এই ভুয়ো ব্যবসায় আরও একাধিকজন জড়িত। আপাতত তাদের জেরা করে বাকি তথ্য জানার চেষ্টা করছে পুলিশ। 


```