Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

উৎসবের শহরে কি বিপদের আশঙ্কা? পার্ক স্ট্রিট থেকে গ্রেফতার দুই বাংলাদেশি অনুপ্রবেশকারী

পার্ক স্ট্রিট থেকে শনিবার দুই বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতদের কাছে পাসপোর্ট, ভিসা কিছুই ছিল না।

উৎসবের শহরে কি বিপদের আশঙ্কা? পার্ক স্ট্রিট থেকে গ্রেফতার দুই বাংলাদেশি অনুপ্রবেশকারী

শেষ আপডেট: 11 November 2023 23:42

দ্য ওয়াল ব্যুরো: আলোয় আলোয় সেজেছে শহর। উৎসবের এই মরসুমে কি বিপদের গন্ধ পাচ্ছে পুলিশ? পার্ক স্ট্রিট থেকে শনিবার দুই বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতদের কাছে পাসপোর্ট, ভিসা কিছুই ছিল না।

উৎসবের মরশুমে শহরে কড়া নজরদারি চলছে পুলিশের। সন্দেহভাজন কাউকে দেখলে আটক করা হচ্ছে। শনিবার ওই দু’জনকে পার্ক স্ট্রিট চত্বরে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয়। তাদের থানায় নিয়ে এসে জিজ্ঞাসা করতেই জানা যায় বাংলাদেশ থেকে শহরে ঢুকেছে তারা। অথচ কোনও পরিচয়পত্র নেই তাদের কাছে।

পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম মহম্মদ আরমান হোসেন ও মহম্মদ আবু তাহের। আরমান বরিশালের বাসিন্দা। তাহের ঢাকার। ভিসা, পাসপোর্ট ছাড়াই তারা সীমান্ত পেরিয়ে ঢুকেছে বলে জানিয়েছে পুলিশ। কীভাবে তারা সীমান্ত পার হল সে নিয়ে কিছুই জানা যায়নি। পুলিশ তদন্ত শুরু করেছে। এদিন তাদের আদালতে পেশ করা হলে বিচারক ২০ নভেম্বর অবধি পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে।

দুর্গাপুজো চলাকালীন জঙ্গি-সতর্কতা জারি হয়েছিল শহরে। পুজোর সময়ে জঙ্গি-হানা হতে পারে বলে কলকাতা পুলিশের প্রতিটি থানাকে সতর্ক করেছিল লালবাজার।  জঙ্গি-হানার সতর্কবার্তা আসার পরেই শহরের বিভিন্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে। তবে, কোন উগ্রপন্থী সংগঠন এই হামলা চালাতে পারে, তা নিয়ে কিছু বলা হয়নি সতর্কবার্তায়। পাশাপাশি, কোথায় ওই হামলা হতে পারে, সে ব্যাপারেও কিছু জানানো হয়নি বলে খবর। তবে, কলকাতা পুলিশ জানিয়েছিল তারা সতর্ক রয়েছে। চারদিকে সতর্ক নজর রাখা হচ্ছে। এদিন ধৃত দুই অনুপ্রবেশকারীর সঙ্গে জঙ্গি-যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।


```