Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ভাইরাল অডিওয় কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে ভাঙচুরের ডাক, পাঁচজনকে গ্রেফতার করল পুলিশ

মঙ্গলবার ছাত্র সমাজের নবান্ন অভিযানের দিন একটি অডিও ভাইরাল হয়েছিল। এই অডিওর সত্যতা অবশ্য যাচাই করেনি দ্য ওয়াল। এই অডিওতেই কালীঘাটে গিয়ে ভাঙচুর করা হবে এমন কথোপকথন ছিল।

ভাইরাল অডিওয় কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে ভাঙচুরের ডাক, পাঁচজনকে গ্রেফতার করল পুলিশ

শেষ আপডেট: 29 August 2024 13:46

দ্য ওয়াল ব্যুরো: কালীঘাটে ভাঙচুরের ডাক দেওয়ায় পাঁচজনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। বাঁশদ্রোণী থেকে গ্রেফতার করা হয় তাঁদের

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার ছাত্র সমাজের নবান্ন অভিযানের দিন একটি অডিও ভাইরাল হয়েছিল। এই অডিওর সত্যতা অবশ্য যাচাই করেনি দ্য ওয়াল। এই অডিওতেই কালীঘাটে গিয়ে ভাঙচুর করা হবে এমন কথোপকথন ছিল। তার ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ। তারপরেই চিহ্নিত করা হয় ওই পাঁচজনকে। ধৃতদের বিরুদ্ধে হোয়াটস্‌‌অ্যাপ গ্রুপ খুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে হামলা চালানোর জন্য প্ররোচনা সৃষ্টির অভিযোগ আনা হয়েছে।

বুধবারই গ্রুপের দুই অ্যাডমিন-সহ মোট পাঁচ জনকে গ্রেফতার করে বাঁশদ্রোণী থানার পুলিশ। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-র একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।

পুলিশ জানিয়েছে, ধৃতরা ‘উই ওয়ান্ট জাস্টিস’ নামে একটি হোয়াট্‌‌সঅ্যাপ গ্রুপ খুলেছিলেন। সেই গ্রুপে মেসেজ এবং ভয়েস মেসেজ পাঠিয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে হামলা চালানোর জন্য সকলকে জড়ো হতে বলা হচ্ছিল। এই অডিও মেসেজগুলি ভাইরাল হওয়ার পরেই তা পুলিশের নজরে আসে। শুরু হয় তদন্ত। তারপরেই চিহ্নিত করা হয় পাঁচ তরুণ-তরুণীকে। 


```