Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রেশন দুর্নীতি মামলায় হঠাৎ তৎপর কলকাতা পুলিশ! তথ্য চাওয়া হল ডিসিদের কাছে

সূত্রের খবর, কলকাতা পুলিশের অন্তর্গত প্রতিটি ডেপুটি কমিশনারের কাছে ২০১৯ সালের ১ জানুয়ারি থেকে ১৪ মার্চ ২০২৪ সাল পর্যন্ত কী কী অভিযোগ জমা পড়েছে, তার তথ্য চেয়ে পাঠানো হয়েছে।

রেশন দুর্নীতি মামলায় হঠাৎ তৎপর কলকাতা পুলিশ! তথ্য চাওয়া হল ডিসিদের কাছে

ration scam

শেষ আপডেট: 15 March 2024 13:35

দ্য ওয়ল ব্যুরো: রেশন দুর্নীতি মামলায় তৎপর কলকাতা পুলিশ। 

সূত্রের খবর, কলকাতা পুলিশের অন্তর্গত প্রতিটি ডেপুটি কমিশনারের কাছে ২০১৯ সালের ১ জানুয়ারি থেকে ১৪ মার্চ ২০২৪ সাল পর্যন্ত কী কী অভিযোগ জমা পড়েছে, তার তথ্য চেয়ে পাঠানো হয়েছে।

কলকাতা পুলিশের অন্তর্গত বিভিন্ন থানা এলাকায় রেশন দুর্নীতি সংক্রান্ত কতগুলি অভিযোগ জমা পড়েছে, কী পদক্ষেপ নেওয়া হয়েছে এবং মামলাগুলি এই মুহূর্তে কোন অবস্থায় রয়েছে, প্রতিটি ডেপুটি কমিশনারের কাছে এই তথ্য চেয়ে পাঠিয়েছে লালবাজার। শুক্রবার বিকেলের মধ্যে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জমা দিতে বলা হয়েছে। একইভাবে রাজ্য পুলিশের কাছে জেলাগুলির কাছেও তথ্য চাওয়া হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।

আদালতের নির্দেশে রেশন দুর্নীতির তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইতিমধ্যে আটাকল মালিক বাকিবুর রহমান, রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, বনগাঁর বিধায়ক শঙ্কর আঢ্য এবং বিশ্বজিৎ দাসকে গ্রেফতার করেছে ইডি। তারই মাঝে হঠাৎ কলকাতা পুলিশের এই তৎপরতা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহল থেকে।

পুলিশের তৎপরতার নেপথ্যে শাসকদলের রাজনৈতিক অভিসন্ধি থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সিপিএমের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। বিকাশবাবুর দাবি, “নিশ্চয়ই সৎ উদ্দেশে পুলিশের এই তৎপরতা নয়। ইডি কোনও কিছু লিড পাওয়ার আগেই ঘোঁট পাকানোর জন্য পুলিশ মাঠে নেমে পড়েছে। তারপরে তদন্তে ব্যাঘাত ঘটাতে সুপ্রিমকোর্টে গিয়ে বলবে, আমরা তো তদন্ত করছি!”

বিকাশের আরও দাবি, "তৃণমূলের কথা মতোই পুলিশের এই তৎপরতা। তা না হলে ইডির তদন্তের মাঝে ওরা হঠাৎ কেন সক্রিয় হয়ে উঠলেন।" এ ব্যাপারে কলকাতা পুলিশের অবশ্য কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। 


```